ক্যাপশন- লামায় জিএএসডি’র উদ্যোগে সেলাইমেশিন বিতরণ।ছবি-৩টি
সাহাব উদ্দিন রিটু,বান্দরবান : স্কলারশীপ নিয়ে আমেরিকা পড়তে যাওয়া শিক্ষার্থীদের স্বমন্বয়ে গঠিত সংগঠন গ্লোবাল এইড ফর সাসটেনেইবল ডেভলপমেন্ট (জিএএসডি)।এর উদ্দেশ্য হল সমাজের হত দরিদ্র মানুষদের স্বাবলম্বী করে তোলা।এ লক্ষ্যে সংগঠনটি চার বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইফতার সামগ্রী,ঈদ উপহার,সেলাই মেশিন,অটো রিকসা,ভ্যান ও গবাদি পশু বিতরণ করে যাচ্ছে।এ ধারবাহিকতায় লামায় ৪র্থ বারেরমত সেলাই মেশিন বিতরণ করেছে সংগঠনটি। বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেল ৫টায় লামা প্রেসক্লাব হলরুমে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।স্বেচ্ছা সেবক মঈন তুষারের সঞ্চালনায় জিএএসডির চেয়ারম্যান আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহিব উল্লাহর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন।এসময় স্বাগত বক্তব্য রাখেন লামামুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকে সাহাব উদ্দিন রিটু। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জামায়াতে ইসলামী লামা শাখার আমির কাজী মো. ইব্রাহীম, হিউম্যান রাইটস ফাউন্ডেশন লামা শাখার সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া,বমুবিল ছড়ি ইউনিয়ন জামায়তের সভাপতি মোহাম্মদ সরোয়ার, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া,সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সহ সভাপতি তানফিজুর রহমান,মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
লামার কৃতি সন্তান জিএএসডির চেয়ারম্যান আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহিব উল্লাহর ভুযসী প্রশংসা করে এসময় বক্তরা বলেন,টানা ৪ বছর লামায় ১০টি করে ৪০টি সেলাই মেশিন বিতরণ করে ৪০জন নারীকে স্বাবলম্বী করা নি:সন্দেহে একটি বড় মানবিক কাজ।উপকার ভোগীদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন,একজন পুরুষ ট্রেইলার একটি সেলাই মেশিন দিয়ে তার সংসারের ভরণ পোষণ চালাচ্ছে।আয় রোজগারের কোন ব্যবস্থা না থাকলে এ মেশিনের চাকা ঘুরিয়ে আপনারাও ভবিষ্যতে ভাগ্যের চাকা ঘুরাতে পারবেন।পরে সমাজের হত দরিদ্র ১০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ।






