মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর-গোপালপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর পক্ষ থেকে ১৬ জন জুলাই যোদ্ধাকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর নিজ বাসায় এই ঈদ উপহার বিতরণ করা হয়। অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর পক্ষে সেলিমুজ্জামান তালুকদার সেলু, শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের মধ্যে এই নগদ অর্থ তুলে দেন। এসময় তিনি জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন, তারা আমাদের গর্ব। তাদের পাশে থাকা আমাদের সবার নৈতিক দায়িত্ব।’ উপহার গ্রহণকারী জুলাই যোদ্ধারা হলেন: মাসুদ, সুজন, আল আমিন, হাসান, ইমরান, রাসেল, রাকিব, খারিদ খান, তুহিন, পিপাস, ইসমাইল, মানিক, মুরসালিন, সিয়াম, হাবিবুল্লাহ ও সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপহার গ্রহণকারী জুলাই যোদ্ধারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশের প্রয়োজনে সবসময় ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।







