মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
আসন্ন বৈসাবি উৎসব উপলক্ষ্যে খাগড়াছড়িতে সমন্বয়সভা করেছে নিরাপত্তা বাহিনী।
৫ এপ্রিল, রোববার দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে বিভিন্ন উপজেলার বৈসাবি উদযাপন কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ত্ব করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
এসময় তিনি আসন্ন পাহাড়ের সামাজিক উৎসব ‘বৈসাবি’ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সকল সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। একইসাথে উৎসব সমূহ যাতে নির্বিগ্নে উদযাপন করতে পারে নিরাপত্তা বাহিনীর সচেষ্ট থাকবে বলেও জানান তিনি।
সমন্বয় সভায় খাগড়াছড়ি পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস প্রতিনিধি সহ জেলার বৈসাবি উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।







