টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব) এর পক্ষ থেকে আন্তরিক সালাম গ্রহণ করুন।
আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ২০২১ সালে যাত্রা শুরু করার পর থেকে “টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)” দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের ব্যবহারকারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করণে নিরলস কাজ করে যাচ্ছে। কিছুদিন যাবত আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে যে, ফেসবুক এখন নাগরিকদের গোপনীয়তা, ব্যক্তিগত তথ্য ও মানসিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভুয়া প্রোফাইল, পরিচয় চুরি, সাইবার বুলিং, নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর পক্ষে প্রোপাগান্ডা, প্রতারণামূলক লিংক, এআই দিয়ে বানানো ডিপ ফেইক ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা বেড়েই চলেছে। ফেসবুক কর্তৃপক্ষের দুর্বল মনিটরিং ও আমাদের আইনপ্রয়োগকারী সংস্থার নজরদারির অভাবে ব্যবহারকারীরা সহজেই হয়রানির শিকার হচ্ছেন। এমনকি সাম্প্রতিক সময়ে প্রতারণার নতুন কৌশল (যেমন ফিশিং, ম্যালওয়্যার লিংক, নকল অফার) ব্যবহার করে অর্থ ও তথ্য হাতিয়ে নেওয়ার প্রবণতা উদ্বেগজনক।
এমতাবস্থায় আগামীকাল ১১ এপ্রিল ২০২৬ শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “ফেসবুক কে নিরাপদ করতে সরকারের করণীয় জানাতে” জানাতে টিক্যাবের উদ্যোগে “উন্মুক্ত আলোচনা সভার” আয়োজন করা হয়েছে। আলোচনায় টিক্যাবের পক্ষ থেকে সরকারের উদ্দেশ্যে কয়েকটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হবে।
টিক্যাব সভাপতি মুর্শিদুল হকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থাকবেন, টিক্যাবের উপদেষ্টা ও জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর), টিক্যাবের উপদেষ্টা ও বাস্তুহারা দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী, বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, টিক্যাবের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ মোবাইল রিচার্জ এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের যোগাযোগ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বেপারী, জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়া, টিক্যাবের সহ-সভাপতি ও বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ মুসা ফরাজী, সিএলএনবি’র চেয়ারম্যান হারুন অর রশিদ, বাংলাদেশ সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশী, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)’র চেয়ারম্যান মুজাম্মেল মিয়াজী প্রমুখ।
উক্ত আলোচনা সভা কাভারেজের জন্য আপনার টেলিভিশন চ্যানেল/জাতীয় দৈনিক/অনলাইন দৈনিক/সংবাদ সংস্থার একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপার্সন পাঠানোর জন্য সবিনয় অনুরোধ রইল।






