মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামের সকল জাতিসত্তার মাঝে দীর্ঘ দিনের লালিত সম্প্রীতি, ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও অটুট রাখার আহ্বান জানিয়েছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’।
পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব এবং নতুন বছরের আগমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক পার্বত্য জনপদের সকল স্তরের মানুষকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, “সিনিং নাইং, সাংগ্রাই, বিষু ও চাক্রান উৎসব পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতির মিলনমেলা। এই উৎসবের আনন্দ সবার ঘরে ঘরে সম্প্রীতির বার্তা পৌঁছে দিক।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, পুরাতন বছরের সকল জরাজীর্ণতা, গ্লানি ও বিভেদ যেন মৈত্রী পানির পবিত্র ধারায় ধুয়ে-মুছে যায়। পাহাড়ে শান্তি রক্ষা, উন্নয়ন এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ সুদৃঢ় করার মাধ্যমে একটি সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলাই সিএইচটি সম্প্রীতি জোট-এর মূল লক্ষ্য।
বিবৃতিতে প্রত্যাশা করা হয় যে, নতুন বছরে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি সম্প্রদায়ের মাঝে পারস্পরিক বিশ্বাস আরও গভীর হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সকল সম্প্রদায়ের উৎসব আনন্দময় ও নিরাপদ হোক—এই কামনা করে শুভেচ্ছা বার্তাটি শেষ করা হয়।






