মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে পূর্ব সুন্দরপুর কারী সাহেব বাড়ি সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মহিন তফদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব পারভেজ রানা, বিশিষ্ট ব্যবসায়ী মাইন উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী, চাটখিল পপুলার হাসপাতালের ভাইস চেয়ারম্যান ফিরোজ আলম, যুবদল নেতা এরশাদ নাঈম এবং বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দীন প্রমুখ।
টুর্নামেন্টটি সার্বিকভাবে বাস্তবায়ন করেন পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ।
ফাইনাল খেলায় অংশ নেয় আদ-দাওয়া যুব সংঘ ও পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং আদ-দাওয়া যুব সংঘ রানার্সআপ হয়।
খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ বলেন বিভিন্ন খেলা যুব সমাজকে নেশা থেকে দুরে রাখে। তাই আমাদের মাননীয় সাংসদ ব্যরিষ্টার এএম মাহবুব উদ্দিন খোকন যুব সমাজকে বিভিন্ন রকম খেলার জন্য উদ্বুদ্ধ করেন এবং এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।







