আজ দেখলাম এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ক্যামরার সামনে ঘোষণা দিলেন, ছাত্রলীগের যেকেউ চাইলেও জয়েন করতে পারবেন এনসিপিতে। কার কী পুরোনো পরিচয়, দল রয়েছে, তা বিবেচ্য নয়; এনসিপিতে জয়েন করার পর তিনি এনসিপির সংগঠক হিসেবে বিবেচিত হবেন। তবে ওই ব্যক্তি কোনো ধরনের ক্রাইমের সঙ্গে জড়িত নন, এমন হতে হবে।
এই কথাটিই আমি গণঅভ্যুত্থান-পরবর্তী বিভিন্ন জায়গাতে, এমনকি অনেক লেখাতেও বলে আসতেছি। যে প্রক্রিয়াতে আওয়ামী লীগকে নিঃশেষ করার চেষ্টা করা হচ্ছে এটি কভু দীর্ঘস্থায়ী হবে না, সাময়িক সময়ের জন্য দমিয়ে রাখা যাবে।
লীগকে তড়িঘড়ি করে নিষিদ্ধ করার মাধ্যমে জোরপূর্বক যে দমিয়ে রাখবার প্রচেষ্টা, সেটা কোন এক সময়ে বেকফায়ার করবে যদি কৌশলগতভাবে মোকাবিলা করা না-যায়।
আওয়ামী লীগকে নিঃশেষ করার পথে অটোমেটিক ধাবিত করার একমাত্র ওয়েটি তার শক্তিকে এবজর্ভ করে নেওয়া।
ধরুন, কোনো ধরনের ক্রাইম করেননি এমন বিশাল সংখ্যক যে গোষ্ঠীটি রয়েছে যারা আওয়ামীকে সমর্থন করতেন, এই অংশটাকে বিএনপি, জামায়াত ও এনসিপি এবজর্ভ করেই তাদের দলের দিকে নিয়ে যাইতে হবে।
কথা হলো কে ভালো আওয়ামী সমর্থক, এটা কীভাবে জাজ করা হবে!
অনেকগুলো ওয়েতে ফিল্টার করা যেতে পারে। যেমন কেউ স্টুডেন্ট, তার ব্যাপারে সহপাঠী সার্টিফাই করবে, সে কখনো অন্যায় করেনি, কারো ওপর জুলুমও করেনি, জাস্ট লীগকে সমর্থন করতো।
আবার ধরুন এলাকার লীগের কেউ, যার ব্যাপারে গ্রামবাসী সার্টিফাই করবেন, এলাকায় কোনো ধরনের অপকর্ম করেন নাই। মানুষের ওপর জুলুম করেননি। হয়তো লীগকে সমর্থন করেছেন, মিছিল-টিছিলে যেতেন।
আমি দুইটা পদ্ধতি বললাম উদাহরণ হিসেবে। আরও ভালো ওয়ে বের করা যেতে পারে যার মাধ্যমে ফিল্টার করে ছেঁকে বিভিন্ন দল লীগের ‘নিরপরাধ’ লোকদের তাদের দলে নিয়ে যেতে পারতো।
এতে করে ‘আওয়ামী লীগ’ কনসেপ্টের নৈতিক ভিত্তি দূর্বল হয়ে যেতো, দল হিসেবেও আওয়ামী লীগ নিস্তেজের পথেই চলে যেতো।
এই কাজটি বিএনপি ও জামায়াতের চেয়ে জরুরি ছিল এই এনসিপির জন্যই। তাদের দলের তৃণমূল থেকেই শক্তিশালী গ্রাউন্ড গড়ে তুলতে লীগকে ভিড়ানোর বিকল্প অপশন ছিল না। কারণ, অলরেডি বিএনপি এবং জামায়াত, সারাদেশেই সুসংগঠিত।
কিন্তু তা তো হলো না, উলটো প্রতিটি দল আওয়ামী লীগকে ইয়ুজ করে একে অপরের সঙ্গে স্বার্থগত রেষারেষির খেলায় লিপ্ত ছিল।
বিএনপিতে কোনো সাবেক লীগার যোগ দিলে জামায়াত ও এনসিপি সোশ্যাল মিডিয়ায় ফায়দা হাসিলের এ রাজনীতি করেছে, বিএনপি লীগকে পুনর্বাসন করতেছে।
আবার কোনো লীগার জামায়াত বা এনসিপিতে যোগ দিলে একই কাজ করেছে বিএনপি।
আজকের দিনে এসে নাহিদের মধ্যে যে বোধ তৈরি হয়েছে, সেটি তৈরি হওয়া দরকার ছিল দল গঠনের পরপরই।
Views: 249
Related