মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় সীমান্তে অবৈধ পথে আসা গরু ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) মারা গেছেন। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষক কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২ টায় মারা যান। হৃদয় উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। এদিকে ছাত্রদল নেতা মারা যাওয়ার খবরে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কয়লা এলাকায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে। হামলায় চালানো হয়েছে স্থানীয় বিএনপি নেতা দুলালের বাড়িতে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা বাজারে অবৈধভাবে আসা একটি গরুবাহী ট্রাক আটক করে স্থানীয়রা। গরুগুলো বদ্ধভবানী এলাকার বিএনপি নেতা মো. টিপু ও আব্দুর রহিমের শেল্টারে নিয়ে আসছিল টিপুর ভাই সুমন। তখন ট্রাক আটকে চাঁদা দাবী করে স্থানীয় যুবদল নেতা সবুজ ও তাঁর সহযোগিরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় সুমনকে মারধর করে সবুজ এবং তার লোকজন। তখন আব্দুর রহিম কয়লা এলাকার বিএনপি নেতা আব্দুল আলিমকে ফোন দিয়ে বলে কয়লায় কে বা কারা তাদের গরুর গাড়ি আটকে রেখেছে বিষয়টি দেখার জন্য। তিনি ব্যস্ততার কারণে যেতে পারবেনা বলে জানালে তাঁর ছেলেকে হলেও পাঠাতে বলে। তখন আব্দুল আলিম ছেলে শাহরিয়ার আহমেদ হৃদয় ও আনোয়ার হোসেন নামে দুই জনকে বিয়ষটি দেখার জন্য কয়লা বাজারে পাঠান। ১৫ মিনিট পর তার কাছে খবর আসে ছেলে হৃদয় ও আনোয়ারের উপর হামলা করা হয়েছে। এরপর দৌড়ে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রথমে বারইয়ারহাট বিএম হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৫ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুর ২ টায় করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ হৃদয়ের মৃত্যু হয়। এর আগে বুধবার নিহত ছাত্রদল নেতার বাবা আব্দুল আলিম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা (নম্বর-২২) দায়ের করেন।
ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়ের বাবা আব্দুল আলিম বলেন, অবৈধ গরু ব্যবসায়ী টিপু ও তাঁর লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে। ওইদিন রাতে টিপুর সহযোগী রহিম আমাকে বারবার ফোন দিয়ে তাদের গরুর ট্রাক কে আটক করেছে দেখতে বলে। আমি সারাদিন বাইরে থাকায় ক্লান্ত ছিলাম। যেতে অপারগতা প্রকাশ করলে আমার ছেলেকে হলেও পাঠাতে বলে। এরপর আনোয়ারসহ আমার ছেলেকে কয়লা বাজারে ঘটনাটি জানতে পাঠাই। এর ১৫ মিনিট পর খবর আসে আমার ছেলের উপর হামলা করা হয়েছে। আমি ছুটে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। ৫ দিন প্রাণপন চেষ্টা করেও আমার ছেলেকে বাঁচাতে পারলাম না।’
তিনি আরো বলেন, ‘আমার ছেলের সাথে কারো বিরোধ নেই। দুই ছেলের মধ্যে এক ছেলে কয়েক বছর পূর্বে বিদেশ পাঠিয়েছি। এই ছেলেকেও পাঠানোর কথা। কিন্তু হায়েনারা আমার ছেলেকে বাঁচতে দিল না।’
এ বিষয়ে মো. টিপু অবৈধ গরু ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, ওইদিন রাতে আমার ভাই সুমনের মাথা ফাটিয়ে দেয় সবুজ ও তার লোকজন। হৃদয়ের উপর হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, তার উপর কারা হামলা করেছে জানি না।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, ‘নিহত শাহরিয়ার আহমেদ হৃদয় করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল। নির্মম সন্ত্রাসী হামলায় আমার দুঃসময়ের রাজপথের সহযোদ্ধাকে হারালাম। জোরারগঞ্জ থানা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, হত্যাকাÐে জড়িত সন্ত্রাসীদের দ্রæত আইনের আওতায় আনা হোক।’
এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘কয়েকদিন আগে সংঘর্ষে আহত এক ছাত্রদল নেতা হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। ছাত্রদল নেতার মৃত্যুর খবরে কয়লা এলাকায় কিছু লোক জড়ো হয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।’
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...






