আইরিনের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে খেলতে নেমেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমস হকি বাছাইয়ে গ্রুপ সেরা হয়ে আগেই মূল আসরে জায়গা নিশ্চিত করেছিল তারা। এবার সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালেও উঠে গেছে লাল-সবুজের মেয়েরা।

 

মঙ্গলবার জাকার্তার জিবিকে হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক আইরিন আক্তার। শেষ কোয়ার্টারে জোড়া গোলসহ হ্যাটট্রিক করে ম্যাচের গতিপথই বদলে দেন তিনি।

 

ম্যাচের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ১০ মিনিটে আইরিনের ফিল্ড গোলে এগিয়ে যায় দল। তবে সেই লিড বেশিক্ষণ টিকেনি। দুই মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরায় সিঙ্গাপুরের চিয়া চেরি।

 

সমতায় ফেরার পর ম্যাচে ছন্দ ফিরে পেতে চেষ্টা চালায় বাংলাদেশ। আক্রমণে উঠেও সুযোগ কাজে লাগাতে পারেনি দল। ১৭ মিনিটে পাওয়া পেনাল্টি কর্নার থেকেও গোল আসেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

 

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের চাপ বাড়লেও সিঙ্গাপুরের রক্ষণভাগ শক্ত অবস্থান ধরে রাখে। ৪২ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেননি অধিনায়ক অর্পিতা পাল। এরপর শারিকার জোরালো শটও ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলকিপার।

 

শেষ কোয়ার্টারে গিয়ে ম্যাচে নাটকীয়তা তৈরি হয়। দুই দলই আক্রমণ বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। ৪৭ ও ৪৮ মিনিটে টানা দুই পেনাল্টি কর্নার পেলেও ব্যর্থ হয় তারা।

 

অবশেষে ম্যাচের শেষ দিকে এগিয়ে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ৫৭ মিনিটে কনা আক্তারের পাস থেকে গোল করে দলকে আবারও এগিয়ে দেন আইরিন। এর এক মিনিট পরই আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, আর তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

 

দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরাও হয়েছেন আইরিন। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য অবদান রাখতে পেরে তিনি খুবই খুশি। সতীর্থদের সমর্থনকেও কৃতিত্ব দিয়েছেন এই ফরোয়ার্ড।

 

এই টুর্নামেন্টেই প্রথম আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশের নারী হকি দলের। গ্রুপ পর্বে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ ড্র দিয়ে যাত্রা শুরু করে তারা। এরপর উজবেকিস্তানকে ৩-২ এবং হংকংকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

 

হংকংয়ের বিপক্ষে জয়ের মাধ্যমেই প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

সম্পর্কিত পোস্ট

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বিদায়ের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। নিচে তার পোস্ট...

ইমরান খানের জন্য কাঁদলেন মিয়াঁদাদ, আবেগঘন কণ্ঠে বললেন, ‘ওনাকে ছেঁড়ে দিন’

ইমরান খানের জন্য কাঁদলেন মিয়াঁদাদ, আবেগঘন কণ্ঠে বললেন, ‘ওনাকে ছেঁড়ে দিন’

স্পোর্টস ডেস্ক মিয়াঁদাদের এই মন্তব্যের আগে ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি লিখে ৭৩ বছর বয়সী...

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের জবাব দিয়েছেন শরিফুল ইসলাম। বাংলাদেশের প্রথম ইনিংস ৬৪ রানে গুটিয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়েও একের পর...

‘আপসেট’ শব্দে কেন আপত্তি লাল-সবুজের সমর্থকদের?

‘আপসেট’ শব্দে কেন আপত্তি লাল-সবুজের সমর্থকদের?

ডারউইনে অস্ট্রেলিয়াকে রীতিমতো ধুলোয় মিশিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের সেরা জয়টা তুলে নিয়েছে বাংলাদেশ। চার দিনও লাগেনি, প্রায় সাড়ে চার সেশনেরও...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.