হাসপাতাল আর ক্লিনিকের করিডোরে দিনের পর দিন ছুটে বেড়ানোই ওদের পেশা, ডাক্তারদের কাছে নিজেদের কোম্পানির ঔষধ পৌঁছে দেওয়াই ওদের দায়িত্ব।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত অমানুষিক পরিশ্রম, মাথার ওপর বিশাল টার্গেটের চাপ, তবুও মুখে হাসি রেখেই কাজ করে যায়।
অনেক সময় নিজের পকেটের টাকা খরচ করে টার্গেট পূরণ করতে হয়, কিস্তিতে টাকা তুলে সংসার চালাতে হয়।
যখন ওরা ঘর থেকে বের হয়, সন্তান তখন ঘুমিয়ে থাকে…
আবার যখন গভীর রাতে ফিরে আসে, তখনও সন্তানের চোখে ঘুম নেমে আসে।
বৃদ্ধ মা-বাবা, স্ত্রী-সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতেই ওরা এই কঠিন জীবন বেছে নেয়।
তাই কাউকে “দালাল” বলার আগে একবার ভাবুন—
এই মানুষগুলোরও স্বপ্ন আছে, কষ্ট আছে, দায়িত্ব আছে।
ওরা দালাল নয়, ওরা পরিবারের জন্য যুদ্ধ করা নীরব যোদ্ধা।
Views: 217
Related