জনপ্রিয় বিজ্ঞানভিত্তিক টকশো স্টারটকের একটি এপিসোডে নিল ডিগ্রাস টাইসন বলেছিলেন মৃত্যুর পর তিনি মাটির সঙ্গে মিশে যেতে চান। তাঁর মতে মৃতদেহ পোড়ানোর চেয়ে মাটিতে দাফন করা বেশি অর্থবহ। কারণ এতে শরীর ধীরে ধীরে মাটির সাথে মিশে যায়। এতে দেহের উপাদানগুলো মাটির অণুজীব, গাছপালা এবং পুরো বাস্তুতন্ত্রের খাদ্যে পরিণত হয়। এভাবে মানবদেহ প্রকৃতির চিরন্তন জৈবচক্রে ফিরে যায়।
অন্যদিকে, দাহ বা ক্রিমেশন এক ভিন্ন ধরনের রূপান্তর ঘটায়। পোড়ালে দেহের শক্তি তাপে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলে বিকিরণ আকারে ছড়িয়ে পড়ে। যা এক সময় আলো ও অবলোহিত রেডিয়েশন হিসেবে মহাবিশ্বে ছড়িয়ে পড়তে পারে। এটা মন্দ নয়। তবে দাফন আমাদের পৃথিবীর বাস্তুতন্ত্রের সাথে মিশিয়ে রাখে। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।








