পঞ্চগড়: পঞ্চগড়ে নতুন কুড়ি কারাতে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১০টায় পঞ্চগড় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, অতিথি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়রা তাদের কৌশল প্রদর্শন করেন।
জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রতিযোগিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং কারাতেহ চর্চাকে আরও এগিয়ে নিতে এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন,
এসময উপস্থিত ছিলেন, বি এফ জাজ ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন(বা্বু), পঞ্চগড় জেলা প্রশিক্ষক সোয়েব আলী সবুজ, টি এম এ তারিক, মোমিনুর ইসলাম বাবু, নুর আমিন রুবেল, পঞ্চগড় জেলা রেফারি আসাদুজ্জামান আপেল,জেলা জাজ মোহাম্মদ মো: আব্দুল মোমিন।
আসাদুজ্জামান আপেল







