ফের আলোচনা শুরু করতে তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা, ‘সর্বাত্মক যুদ্ধে’ প্রস্তুত ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করাতে তেহরানে গেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে ইরান জানিয়েছে, তারা সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কাতারের এই প্রতিনিধিদল ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করবেন।

তবে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে এখন সন্দিহান ইরানের কর্মকর্তারা। তাঁদের মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলা এবং পরবর্তী রাজনৈতিক অবস্থান তাদের সন্দেহ আরও বাড়িয়েছে।

ইরানের পাঁচটি প্রদেশে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেসামরিক ও সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। এসব হামলায় অনেকে নিহত ও আহত হয়েছেন। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি এক বক্তব্যে সমঝোতা স্মারক একতরফাভাবে বাতিলের ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মনে করছে তেহরান।

রাজনৈতিক বিশ্লেষণ

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। প্রয়োজনে দেশ ‘সর্বাত্মক যুদ্ধের’ জন্য প্রস্তুত।

ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছেন, চাপ প্রয়োগ করে কোনো কূটনৈতিক সমাধান সম্ভব নয়। তাঁদের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে হলে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়ন করতে হবে।

এদিকে, ইরানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও যুদ্ধবিরতি পুরোপুরি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১০ জুলাই) সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি লেখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করায় আমরা সম্মত হয়েছি। তবে আমরা জানিয়ে দিয়েছি, যুদ্ধবিরতি শেষ।

সম্পর্কিত পোস্ট

প্রচলিত এই গল্প অনুযায়ী, ২০০৯ সালের বিডিআর বি/ দ্রোহে নি/ হ/ ত এক সদস্যের বিয়ের বয়স তখন মাত্র এক সপ্তাহ

প্রচলিত এই গল্প অনুযায়ী, ২০০৯ সালের বিডিআর বি/ দ্রোহে নি/ হ/ ত এক সদস্যের বিয়ের বয়স তখন মাত্র এক সপ্তাহ

যাঁরা নিয়মিত পিলখানা এলাকার ৩ নম্বর গেট, অর্থাৎ বীর উত্তম হাবিবুর রহমান গেটের সামনে দিয়ে চলাচল করেন, তাঁরা হয়তো একজন...

আমেরিকানরা শেখ হাসিনাকে হত্যা করতে চায় কেন? — ২

আমেরিকানরা শেখ হাসিনাকে হত্যা করতে চায় কেন? — ২

· · লেখক/লেখিকা www.facebook.com/sirajulho আগের পর্বে লিখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের শয়তানবাদী সুপার-ইম্পেরিয়ালিজম নিয়ে। যেটা হল মার্কিন ও পশ্চিমা...

কেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মাইনাস করা যাবে না চীনকে দিয়ে—

কেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মাইনাস করা যাবে না চীনকে দিয়ে—

কেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মাইনাস করা যাবে না চীনকে দিয়ে সেই উদাহরন দিয়েছিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ ২০০০...

শেখ হাসিনার আগমন, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৪০ লাখ সিমকার্ড

শেখ হাসিনার আগমন, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৪০ লাখ সিমকার্ড

- প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি এবং চেয়েছেন রাষ্ট্রীয় বিমান। ২০২৬-এর ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন...

পোশাক শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকরা দিতে চায় ১৫৭০০ টাকা

পোশাক শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকরা দিতে চায় ১৫৭০০ টাকা

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের জন্য মালিকপক্ষ নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায়। তবে শ্রমিকপক্ষ ২২ হাজার...

রিয়াদগামী বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

রিয়াদগামী বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.