Sunday, November 8, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

শিক্ষা কি সত্যি আমাদের প্রায়োরিটিতে (Priority) তে আছে?

admin by admin
September 8, 2026
in মতামত
Reading Time: 2 mins read
1 0
A A
0
শিক্ষা কি সত্যি আমাদের প্রায়োরিটিতে (Priority) তে আছে?
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
***********************************
প্রায়োরিটি (Priority) মানে অগ্রাধিকার বা সবচেয়ে গুরুত্বপূর্ণ। “শিক্ষা জাতির মেরুদণ্ড’ আর এই মেরুদণ্ডই যদি ঠিক না থাকে তবে কোন কিছুই ঠিক থাকে না। পৃথিবীর সকল ধর্মই শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ শুরুই হয়েছে ইকরা মানে পড় দিয়ে। পরিবার থেকে রাস্ট্র পর্যন্ত সর্বত্র শিক্ষা যদি গুরুত্ব না পায় তাহলে জাতি পিছনের দিকে হাঁটবে। আমাদের দেশে শুধু এসএসসি আর এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিলে শিক্ষার গুরুত্ব বেড়ে যায়। রেজাল্ট দেখে শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষককে ফেসবুকে তুলোধুনো করা হয়।
আমার ছোটবেলা কেটেছে অজগ্রামে। ৫- ৭ কিঃ মিঃ পাঁয়ে হেঁটে শীতকালে বালি আর বর্ষায় কাঁদা মাড়িয়ে স্কুল যেতে হতো। কোন কারণে একদিন স্কুল না গেলে বাবার মাইর, আর সন্ধ্যার পর কাছারি ঘরে গৃহশিক্ষক মহোদয় পড়াতে বসলেই প্রথম টপিক ভাই বোনদের কেউ একজন অথবা বাবা এসে বলতো, স্যার ও আজ স্কুলে যায় নাই। জোড়া বেতের ব্যবস্থা আগ থেকেই থাকতো নতুবা বাবা নিজস্ব বাঁশ মুড়া থেকে যত্ন করে ঝিংলা বা কন্চি কেটে বেত বানিয়ে স্যারের হাতে তুলো দিতো।
বাবার প্রায়োরিটি ছিলো শিক্ষা। বাবাকে কঠিন হতে হয়েছে কী কারণে তা পরে বুঝলাম। কারণ তখন আমাদের চারপাশে ২-১জন ছাড়া গ্রামের আর কেউ পড়াশোনা করতো না। পদার্থ বিজ্ঞানের মতে কোন কিছুর পরিবর্তনর জন্য বলপ্রয়োগ করতে হয়, বাবা সেটি বুঝতেন। তবে শুধু যে কঠোর ছিলেন তা নয়, অনেক কেয়ারও করতেন। পড়াশোনার কোন উপকরণ লাগবে বলতে দেরি আনতে দেরি করতেন না।
বেশীরভাগ আমাদের গৃহশিক্ষক ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাএ বা আমাদের বাড়ি থেকে একটু দূরে রসুলগন্জ হাইস্কুলের শিক্ষক। শিক্ষকদের জন্য আলাদা লেপ-তোশক এমনকি চলাচলের জন্য সাইকেলের ব্যবস্থা করে রাখতেন। আমরা অনেক ভাই-বোন একসাথে পড়াশোনা করতাম, বোন-রা বড়। মাঝে মাঝে কিছু মানুষ বলতো মাস্টারের কাছে মেয়ে বিয়ে দিবে মনেহয় তাই মাস্টারকে এত যত্ন করে। বাবা উত্তরে বলতেন মাস্টারকে জামাই আদর না করলে পোলাপাইন মানুষ হবে না। আমার মা ও একই রকম ছিলেন মাস্টারের জন্য মাছের বড় টুকরো আলাদা করে রাখতেন। যার ফলাফল হলো খুব বড় কিছু হতে পারি নাই তবে আমরা ৫ ভাই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়শোনা শেষ করেছি এবং পরিবারের সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ শিক্ষকদের তুচ্ছতাচ্ছিল্য করে, তৃতীয় সারির নাগরিক ভাবে। আমাদের মানসিকতার পরিবর্তন না হলে জাতি কখনোই শিক্ষিত হবে না।
কথাগুলো বলার কারণ হলো গত ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা হচ্ছিল । তখন কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে প্রশাসন থেকে দায়িত্ব পেলাম এবং ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ছিলাম। শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর দুর্নীতি , অব্যবস্থাপনা, গ্রুপিং, শিক্ষক রাজনীতির কথা নাই বললাম। শুধু শিক্ষার কথাই যদি বলি, প্রতি ২ মাস পর পর অভিভাবক সমাবেশ করে প্রত্যেক অভিভাবক, শিক্ষক এবং ছাএ-ছাএীদের একসাথে মুখোমুখি করে ঘন্টার পর ঘন্টা কথা বলে যে চিএ পেলাম তা একরকম ভয়াবহ। অনেক অভিভাবক জানেই না সন্তান কোন ক্লাসে পড়ে!!!!! পাশ করেছে না ফেল করেছে তা নিয়ে কোন মাথাব্যথা নাই। অর্থাৎ তার প্রায়োরিটির মধ্যে শিক্ষা নাই।
অনেক অভিভাবক শুধুমাত্র মেয়ে স্কুলে পাঠায় বিয়ে পর্যন্ত একটু আসাযাওয়া করুক তাহলে ভালো জায়গায় বিয়ে হবে। অনেক ছেলেরা মধ্যপ্রাচ্য চলে যাবে আঠারো বছরের অপেক্ষায় তাই স্কুল যাচ্ছে। সৌদি প্রবাসী ১ জন অভিভাবকে তাৎক্ষণিক ফোন দিয়ে জানালাম আপনার মেয়ে ৬ সাবজেক্ট ফেল করেছে। শুনে সে তো অবাক, প্রতি মাসে ৩০ হাজার টাকা করে বাড়িতে পাঠায়, জানেই না বাচ্চা পড়াশোনা করে না। ২-১ জন চোখের পানি ফেলে বললো বাচ্চা কথা শুনে না। কানে কানে ১ জন এসে বললো বেশিকিছু বললে গায়ের দিকে তেড়ে আসে। গ্রামে ২০-২৫ % অভিভাবক সচেতন, তারা শিক্ষাকে প্রায়োরিটি দেন। খোঁজখবর রাখেন, স্কুলে যান, প্রাইভেট পড়ান।
শিক্ষকদের যোগ্যতা নিয়ে কথা বলার দুঃসাহস আমি দেখাবো না। তবে উপজেলায় যখন চাকরি করতাম তখন দেখতাম শিক্ষক নিয়োগ পরীক্ষা হতো বেশিরভাগ শুক্রবার দিন। যে ডিপার্টমেন্ট নিয়োগ নিয়ে কাজ করতেন তাদের অফিসের সবাই ফুরফুরে মেজাজে। শুক্রবার মানে ঈদের দিন। পরবর্তীতে এমনও জানতে পেরেছি পরীক্ষায় যে ৮ নাম্বার হয়েছে তার চাকরি হয়েছে। যে প্রথম হয়েছে তার চাকরি হয় নাই। এদের কারো প্রায়োরিটিতে শিক্ষ ছিলো না, ছিলো ধান্ধা । বিভিন্ন রকম ইকুয়েশন এখানে কাজ করতো । তবু্ও আমাদের অনেক ভালো শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠান এখনও মাথা উঁচু করে গর্বের সাথে দাঁড়িয়ে আছে। বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক যতীন সরকার স্যারকে ইত্যাদির উপস্থাপন হানিফ সংকেত প্রশ্ন করেন এখনকার শিক্ষক এবং আগের শিক্ষকদের মধ্যে পার্থক্য কী? উনি উত্তরে বললেন, আগের শিক্ষকগণ পড়তেন এবং পড়াতেন, এখনকার বেশিরভাগ শিক্ষকরা শুধু পড়ান।
ক্লাস রুটিন পর্যালোচনা করে দেখা গেল এনটিআরসি থেকে নিয়োগ পাওয়া ইংরেজিতে অনার্স, মাস্টার্স করা শিক্ষক বাংলা পড়ায়। কারণ জানতে চাইলে, বললেন আগে থেকে যারা পড়াচ্ছেন তারা অংক, ইংরেজি, সহ গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো ছাড়তে চাচ্ছেন না। কারণ এর সাথে প্রাইভেট জড়িত। এরকম হাজারো সমস্যায় জর্জরিত শিক্ষা ব্যবস্থাপনা।
যে দেশে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যোগ্যতার চেয়ে দলকানাকে বেশি বিবেচনায় রাখা হয় সে দেশে শিক্ষা অন্তত প্রায়োরিটিতে নাই এটি আমি নিশ্চিত। শুধু বাজেট বড় হলেই মানসম্মত শিক্ষা হয় না। তবুও আমাদের ছেলেরা দেশে বিদেশে পড়াশোনায় ভালো করছে। কিন্তু এটি দেশের সার্বিক চিএ নয়।
আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের এক বক্তব্যে উনি বললেন। কোন বিল্ডিং এর সিঁড়ি যদি চওড়া হয় বুঝতে হবে বাড়িওয়ালার মন বড়। শহরের চলাচলের রাস্তা যদি চওড়া হয় বুঝতে হবে শহরবাসীর মন বড়। কোন দেশের শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থা যদি ভালো থাকে বুঝতে হবে সে জাতির মন বড় এবং তারা তত সভ্য
দেশের হাওড় এবং চর এলাকার অসংখ্য শিশু এখনও স্কুলে যায় না। তাই সরকার, অভিভাবক, শিক্ষক, শিক্ষার সাথে জড়িত সবাই শিক্ষাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে তাহলে দেশ পরিবর্তন হতে বাধ্য।
মোঃ সালেহ উদ্দিন
৫/৯/২০২৬

কম দেখুন
Views: 119

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আমরা “অধিকারের” জন্য লড়তে শিখেছি, কিন্তু “দায়িত্ব পালন” করতে শিখিনি।  এটাই আজকের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি।

আমরা “অধিকারের” জন্য লড়তে শিখেছি, কিন্তু “দায়িত্ব পালন” করতে শিখিনি। এটাই আজকের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি।

by admin
November 6, 2026
0
7

আমরা “অধিকারের” জন্য লড়তে শিখেছি, কিন্তু “দায়িত্ব পালন” করতে শিখিনি। এটাই আজকের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। চাকরিতে যোগ দেওয়ার আগেই...

বঙ্গবন্ধুর আদর্শে অবিচল   জাতীয়  চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি

বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি

by admin
November 6, 2026
0
8

বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি ----- মানিক লাল ঘোষ ----- বাংলাদেশের ইতিহাসে ৩...

খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল।

খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল।

by admin
November 4, 2026
0
18

খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল। - মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি বিশ্ব...

বাংলাদেশ এখন অস্থিরতায়: রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

বাংলাদেশ এখন অস্থিরতায়: রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

by admin
November 4, 2026
0
22

বাংলাদেশ এখন অস্থিরতায়: রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজঃ বাংলাদেশ বর্তমানে নানা...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের সম্ভাবনা ও পূর্বাভাস ঘিরে আলোচনা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের সম্ভাবনা ও পূর্বাভাস ঘিরে আলোচনা

by admin
November 4, 2026
0
14

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের সম্ভাবনা ও পূর্বাভাস ঘিরে আলোচনা হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের...

হক সাহেব থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা ​—– মানিক লাল ঘোষ-

হক সাহেব থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা ​—– মানিক লাল ঘোষ-

by admin
November 4, 2026
0
6

হক সাহেব থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা ​----- মানিক লাল ঘোষ----- ​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে November 8, 2026
  • বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার November 8, 2026
  • সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান November 8, 2026
  • যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা November 8, 2026
  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026
  • ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 8, 2026
  • বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা November 8, 2026
  • সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল November 8, 2026
  • দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত November 8, 2026
  • মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা শুরু, উদ্বোধনী ম্যাচে ধুম ইউনিয়নের জয় November 8, 2026
  • রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ November 8, 2026
  • সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত November 8, 2026
  • তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট ! November 8, 2026
  • মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার পরও ডেমোক্র্যাট নেতৃত্বের বিরুদ্ধে দলের ভেতরে অসন্তোষ- November 8, 2026
  • নির্বাচনে ভরাডুবির পর নিউইয়র্কের রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব পরিবর্তনের দাবি, এড কক্সের স্থলাভিষিক্ত হিসেবে আলোচনায় মাইক ললার- November 8, 2026
  • শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প November 8, 2026
  • নিউইয়র্কের হোটেলশিল্পে রান্নাঘরের কর্মীদের শক্তি ও নিরাপত্তার প্রতীক HTC Local 6 November 8, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

      কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

      November 8, 2026
      বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

      বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

      November 8, 2026
      সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

      সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

      November 8, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d