Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home নামাজের সূচি

পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হইবার বিবরণ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

admin by admin
September 15, 2026
in নামাজের সূচি, মতামত, সিলেট বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হইবার বিবরণ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

 

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ প্রশ্নঃ- এই সকল নামাজ হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর কখন হইতে ফরজ হইয়াছে?
উত্তরঃ- এই বিষয় নানা প্রকার মতভেদ রহিয়াছে। (১) রদ্দুল মোহতার কিতাবে কোন কোন ওলামার রেওয়ায়েত হইতে বর্ণিত আছে, আঁ হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর হিজরতের দেড় বৎসর পূর্বে রমজান মাসের ১৭ তারিখ শনিবার রাত্রে তাঁহার প্রতি এই নামাজ ফরজ হয়।
(২) হাশিয়ায়ে তাহতাবী কিতাবে লিখিত আছে, কেহ কেহ বলিয়াছেন, রজব মাসে মে’রাজের সময় এই নামাজ তাঁহার প্রতি ফরজ হইয়াছে। এই কথার প্রতিই অধিকাংশের বিশ্বাস।
(৩) শামী কিতাবে লিখিত আছে যে, কাহারও মতে রজব মাসের ২৭শে তারিখ মে’রাজে র রাত্রে এই নামাজ ফরজ হইয়াছে। কেহ কেহ বলেন,রবিউল আউয়াল চাঁদে এই নামাজ ফরজ হইয়াছে।
প্রশ্নঃ- পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হইবার পূর্বে হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ও তদীয় সাহাবাগণ অন্য কোনও নামাজ পড়িতেন কি না?
উত্তরঃ- হ্যাঁ, হাশিয়ায়ে তাহতাবী কিতাবে লিখিত আছে যে, সূর্য উদয়ের পূর্বে ও অস্ত যাইবার পূর্বে তাঁহারা দুই ওয়াক্ত নামাজ ফরজের ন্যায় পড়িতেন।
প্রশ্নঃ- মে’রাজের রাত্রে হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম -এর উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ হইয়াছিল, উহা পাঁচ ওয়াক্তে পরিণত হইল কি প্রকারে?
উত্তরঃ- আনিছুল ওয়ায়েজীন নামক এক কিতাবের মর্মে জানা যায় যে, মে’রাজের রাত্রিতে হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তায়ালার সাক্ষাত হইতে প্রত্যাবর্তনকালে হযরত মুসা আলাইহিসসালাম -এর রূহ-মোবারকের সহিত মোলাকাত হইল। পবিত্র রূহ হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আপনি আল্লাহ তায়ালার দরবার হইতে কি আনিয়াছেন? আঁ হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর করিলেন,আল্লাহ তায়ালা আমাকে এবং আমার উম্মতগণকে দিবারাত্রে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়িবার আদেশ দিয়াছেন। ইহা শ্রবণে হযরত মুসা আলাইহিসসালাম -এর রূহ বলিলেন, আপনার উম্মত দুর্বল হইবে, তাঁহার সাংসারিক কার্য করিয়া দিবারাত্রে পঞ্চাশবার নামাজ আদায় করিতে সমর্থ হইবেনা। আপনি আল্লাহ তায়ালার নিকট হইতে কিছু কমাইয়া আনুন। আঁ হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এই উপদেশ মতে খোদা তায়ালার দরবারে হাজির হইলেন, তিনি তাঁহার প্রার্থনা অনুসারে দশ ওয়াক্ত নামাজ মাফ করতঃ দিবারাত্রি চল্লিশ ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিলেন। সেখান হইতে প্রত্যাবর্তনকালে, পুনরায় হযরত মুসা আলাইহিসসালাম -এর রূহ বলিলেন, আপনার উম্মত ইহাও পারিবে না। তৎপর হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম পুনরায় আল্লাহর দরবারে হাজির হইলেন এবং এবারেও আল্লাহ তায়ালা কয়েক ওয়াক্ত নামাজ মাফ করিলেন। এরূপ কয়েকবার যাতায়াতে শেষ পর্যন্ত দশ ওয়াক্ত নামাজ স্থির হইল এবং হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরিয়া চলিলেন। হযরত মুসা আলাইহিসসালাম এর রূহ এবারও বলিলেন যে, আপনার উম্মত এই দশ ওয়াক্ত নামাজ ও আদায় করিতে সমর্থ হইবে না। হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম তাই পুনরায় আল্লাহ তায়ালার দরবারে যাইয়া আরজ করিলেন যে, হে খোদা! আমার উম্মতগণ এই দশ ওয়াক্ত নামাজ ও আদায় করিতে পারিবে না। আপনি মেহেরবানী করিয়া আরও ক্ষমা করিয়া দেন। আল্লাহ তায়ালা বলিলেন, হে দোস্ত! আপনার খাতিরে ও আপনার উম্মতগণের উপর দয়া করিয়া দিবারাত্রে মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করিলাম। হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরিয়া চলিলেন। হযরত মুসা আলাইহিসসালাম এর রূহ এবারও বলিলেন, না। খোদার নিকট হইতে আরও কমাইয়া আনুন। হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলিলেন, না! খোদার নিকট পুনরায় আর এ বিষয়ে প্রার্থনা করিতে লজ্জা বোধ হইতেছে। এই বলিয়া খোদা তায়ালার দরবারে না যাইয়া অতি নিরস বদনে কাঁদিয়া ফিরিতেছিলেন। তখন আল্লাহ তায়ালার তরফ হইতে আওয়াজ আসিল, আয় আমার হাবিব! দোস্তের সাক্ষাৎ লাভ করিলে দোস্ত হাস্য মুখে ফিরিয়া যায়, আপনি কি জন্য কাঁদিতেছেন? তখন হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলিলেন, আপনি মেহেরবানী করিয়া আমার উম্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছিলেন। আমি প্রার্থনা করিয়া মাত্র পাঁচ ওয়াক্ত নামাজের অনুমতি লাভ করিয়াছি। কিন্তু আমার বড়ই দুঃখ হইতেছে যে, আমার উম্মতগণ পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজের সওয়াব হইতে বঞ্চিত হইবে, তজ্জন্যই কাঁদিতেছি।
তখন আল্লাহ তায়ালা বলিলেন, না! না! আপনি কাঁদিবেন না। আপনার উম্মতগণ যদি যথা নিয়মে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তবে আমি এই পাঁচ ওয়াক্তেই পঞ্চাশ ওয়াক্তের নামাজের সওয়াব দিব। এখন চিন্তা করিয়া দেখুন, আমাদের সৌভাগ্য, আমরা মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া ও পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব পাইতে থাকিব। অতএব এই নামাজ যাহাতে কোন প্রকারে নষ্ট না হয় এবং স্ত্রী- পুত্র নির্বিশেষে সকলেই যেন এই নামাজ আদায় করে, তজ্জন্য চেষ্টা করা প্রত্যেকেরই একান্ত কর্তব্য।
প্রশ্নঃ- হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর পূর্ববর্তী নবীগণের কাহারও উপর কোনও নামাজ ফরজ ছিল কি না?
উত্তরঃ- আনিছুল-ওয়ায়েজীন কিতাবের মর্মে জানা যায়, পূর্ববর্তী নবীগণের কাহারও উপর পঞ্চাশ ওয়াক্ত, কাহারও উপর চল্লিশ ওয়াক্ত, কাহারও উপর বিশ ওয়াক্ত, কাহারও উপর দশ ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এমন কোনও নবী ছিলেন না, যাহার উপর পঞ্চাশের বেশি ও দশ ওয়াক্তের কম নামাজ ফরজ ছিল।
প্রশ্নঃ- শুধু বালেগা স্ত্রী ও বালেগ পুরুষের প্রতি নামাজ আদায় করা ফরজ হইলে বালক বালিকাদের প্রতি নামাজ পড়ার আদেশ দেওয়া হয় কেন?
উত্তরঃ- হাশিয়ায়ে-তাহতাবী কিতাবে লিখিত আছে, যদিও না-বালেগের প্রতি নামাজ রোজা ফরজ নহে, কিন্ত পিতা-মাতার ওয়াজিব যে, সাত বৎসর বয়স্ক বালক-বালিকাকে নামাজ রোজা ইত্যাদি শিক্ষা দিতে আরম্ভ করেন। হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন, ছেলে-মেয়েদের বয়স সাত বৎসর হইলেই নামাজের জন্য আদেশ করা পিতা-মাতার কর্তব্য। যখন তাহারা দশ বৎসরে পৌঁছিবে তখন তাহারা নামাজ না পড়িলে হাত দ্বারা শাসন করিবে, লাঠি দ্বারা মারিবে না। শামী ও হাশিয়ায়ে তাহতাবী কিতাবে লিখিত আছে, উহাদের ভালাইর জন্য তিনবার আঘাত করিবে। শামী কিতাবে লিখিত আছে যে, হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন, ওস্তাদও তিনবার শাসন করিবেন। অতিরিক্ত শাসন করিলে আল্লাহ তায়ালা কেছাছ লইবেন। হাশিয়ায়ে তাহতাবীতে লিখিত আছে, ওস্তাদ তিনবার মধ্যম রকমে প্রহার করিবেন। শামী ও হাশিয়ায়ে তাহতাবী কিতাবে আছে, আল্লাহ ও রসূলের নির্দেশিত সকল কাজের জন্যই এইরূপ শাসনের ব্যবস্হা।
প্রশ্নঃ- অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের শাসন সম্পর্কে জ্ঞাত হইলাম, যদি বালেগ স্ত্রী পুরুষ নামাজ ও রোজা তরক করে, তাহাদিগের প্রতি কি হুকুম?
উত্তরঃ- শামী কিতাবে লিখিত আছে, যে ব্যক্তি তুচ্ছ করিয়া নামাজ না পড়িবে, সে কাফের হইবে। ক্ষমতা থাকিলে ঐ কাফেরকে বন্দী করিবে। যতক্ষণ পর্যন্ত তওবা না করিবে ও নামাজ রোযা আদায় না করিবে, ততদিন কয়েদ রাখিবার বিধান আছে। কেহ কেহ বলিয়াছেন যে,এরূপ শাস্তি দিবে যেন শরীর হইতে রক্ত বাহির হয়। হযরত নবী করীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন, তোমরা যাহাকে ফাছেক দেখিতে পাইবে, ক্ষমতা থাকিলে তাহাকে হাত দ্বারা শাসন করিবে, না পারিলে মুখ দ্বারা উপদেশ দাও, যদি ইহাও সম্ভব না হয়, তবে অন্তরে অন্তরে তাহার প্রতি বেজার থাকিয়া তাহার সংশ্রব ত্যাগ করিবে।
ইয়া আল্লাহ আমার এই শ্রম গুলো জান্নাতের ঝরিয়া হিসেবে কবুল করুন মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নামাজের বিষয় গুলো জানার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী: প্রতিষ্ঠাতা সভাপতি: জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট। সাবেক ইমাম ও খতীব: সিলেট নগরীর কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট। সাবেক প্রিন্সিপাল: হযরত শাহজালাল রহ. ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট। সাবেক প্রধান শিক্ষক: হযরত শাহজালাল রহ. লতিফিয়া দাখিল মাদ্রাসা দক্ষিণ সুরমা সিলেট।

Post Views: 80

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
63

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

by admin
September 19, 2026
0
5

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
70

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
30

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

by admin
September 16, 2026
0
16

  আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি। সিলেটে ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) প্রতিষ্ঠিত ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ এর সিলেট জেলার নতুন কমিটির...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক দেশের সংবাদ

02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

আমাদের অনুসরণ করো

প্রশাসক

    [wps_visitor_counter]

    [wps_visitor_counter]

    বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

    • /প্রবাসী খবর
    • অপরাধ
    • আইন/আদালত
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • করোনাভাইরাস
    • খুলনা বিভাগ
    • খেলা ধুলা
    • চট্টগ্রাম বিভাগ
    • চাকরি
    • জাতীয়
    • জেনেনিন আপনার রাশিফল
    • ঢাকা বিভাগ
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • ন্তর্জাতিক
    • প্রশাসন
    • বরিশাল বিভাগ
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • বিনোদন
    • বিভাগ সমূহ
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব
    • ভারত/কলিকাতা
    • মতামত
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজধানী ঢাকা
    • রাজনীতি
    • রাজশাহী বিভাগ
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স।রাদেশ
    • সর্বশেষ
    • সাংবাদিক/মিডিয়া
    • সিলেট বিভাগ
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • হোম
    জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

    জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

    September 20, 2026
    রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

    রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

    September 20, 2026
    ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

    ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

    September 20, 2026
    • সম্পর্কিত
    • যোগাযোগ
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • বিজ্ঞাপন দিন

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • বাংলাদেশ
    • করোনাভাইরাস
    • রাজনীতি
    • বিশ্ব
    • বাণিজ্য
    • বিভাগ সমূহ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • সিলেট বিভাগ
      • খুলনা বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • চাকরি
    • খেলা ধুলা
    • বিনোদন
    • মতামত
    • লাইফস্টাইল

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    %d