Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু প্রশাসনের? রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, প্রশাসনিক দুর্বলতা ও ক্ষমতার অপব্যবহারের দায়ও কি সমানভাবে বিবেচনায় আসবে?

admin by admin
September 16, 2026
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু প্রশাসনের? রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, প্রশাসনিক দুর্বলতা ও ক্ষমতার অপব্যবহারের দায়ও কি সমানভাবে বিবেচনায় আসবে?
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter
প্রেস বিজ্ঞপ্তি

‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’-জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এমন মন্তব্যকে কেন্দ্র করে রাষ্ট্রীয় দুর্নীতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সরকারি কর্মকর্তাদের ঘুষ, লুটপাট ও অনিয়মের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

স্পিকারের বক্তব্যে প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভের প্রতিফলন থাকলেও এর পাশাপাশি একটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে-দুর্নীতির দায় কি শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের? রাজনৈতিক নেতৃত্বের কেউ যদি ক্ষমতার প্রভাব ব্যবহার করে নিয়োগ, বদলি—পদায়ন, ঠিকাদারি, প্রকল্প কিংবা প্রশাসনিক সিদ্ধান্তে বেআইনি হস্তক্ষেপ করেন, তাহলে সেই দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের ওপর বর্তাবে?

এ প্রসঙ্গে সাংবাদিক ও কলামিস্ট মনিরুজ্জামান মনির বলেন, দুর্নীতিকে শুধু কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত অপরাধ হিসেবে দেখলে সমস্যার পূর্ণ চিত্র পাওয়া যাবে না। তাঁর মতে, দুর্নীতির পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, প্রশাসনিক দুর্বলতা, ব্যবসায়িক স্বার্থ, ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহির ঘাটতি-সবকিছুর ভূমিকা থাকতে পারে।

“দুর্নীতিবাজ কর্মকর্তা যেমন আইনের ঊর্ধ্বে নন, তেমনি রাজনৈতিক ক্ষমতার আড়ালে থাকা দুর্নীতিবাজরাও দায়মুক্তির সুযোগ পেতে পারেন না। দুর্নীতির দায় নির্ধারণে ব্যক্তি নয়, অপরাধ ও প্রমাণকে মানদণ্ড করতে হবে”-মন্তব্য করেন মনিরুজ্জামান মনির।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য, বদলি-পদায়নে অনিয়ম ও সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। তবে ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’-এমন ব্যাপক অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণের আগে নির্ভরযোগ্য পরিসংখ্যান ও সুনির্দিষ্ট প্রমাণ প্রয়োজন। কারণ প্রশাসনে দুর্নীতিবাজের পাশাপাশি সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তাও রয়েছেন।

রাজনৈতিক দায়ও কি বিবেচনায় আসবে?
মনিরুজ্জামান মনির বলেন, একটি দুর্নীতির ঘটনায় শুধু নিচের স্তরের কর্মকর্তা-কর্মচারীকে শাস্তি দিয়ে যদি রাজনৈতিক পৃষ্ঠপোষক, প্রভাবশালী মধ্যস্থতাকারী বা সুবিধাভোগীদের আড়াল করা হয়, তাহলে দুর্নীতির মূল কাঠামো অক্ষত থেকে যায়।

“যে ঘুষ নেয়, যে ঘুষ দেয়, যে ঘুষের ব্যবস্থা করে এবং যে ক্ষমতার প্রভাব খাটিয়ে অনিয়মকে সুরক্ষা দেয়-প্রত্যেকের ভূমিকা তদন্তের আওতায় আনতে হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোনো একটি শ্রেণির বিরুদ্ধে নয়; এটি একটি দুর্নীতিপ্রবণ ব্যবস্থার বিরুদ্ধে”-বলেন তিনি।

তবে রাজনৈতিক চাপ থাকলেও কোনো কর্মকর্তা বেআইনি কাজ করলে তাঁর ব্যক্তিগত দায় অস্বীকার করার সুযোগ নেই। একইভাবে কোনো কর্মকর্তা পূর্ববর্তী সরকারের সময়ে দায়িত্ব পালন করেছেনÑএটিও তাঁর বিরুদ্ধে অপরাধের প্রমাণ নয়। অপরাধের মানদণ্ড হতে হবে প্রমাণ; রাজনৈতিক পরিচয় নয়।

প্রশাসনে ‘আগের সরকারের লোক’ পরিচয়ে কাউকে অভিযুক্ত না করে তাঁর কর্মকাণ্ড, সিদ্ধান্ত ও সংশ্লিষ্টতার ভিত্তিতে তদন্ত করা উচিত বলেও মনে করেন মনিরুজ্জামান মনির। তাঁর মতে, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করার অর্থ সৎ কর্মকর্তাদের হয়রানি করা নয়; বরং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিকে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনা।

দুর্নীতিবিরোধী রাজনীতির পরীক্ষা নিজেদের ঘরে:
রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু অন্য দলের দুর্নীতির বিচার দাবি করলেই হবে না; নিজের দলের কোনো নেতা, জনপ্রতিনিধি বা প্রভাবশালী ব্যক্তি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সাহস থাকতে হবে।

“দুর্নীতিবিরোধী রাজনীতির সবচেয়ে বড় পরীক্ষা হলো-নিজের দলের দুর্নীতিবাজের বিরুদ্ধেও একই আইনে ব্যবস্থা নেওয়ার সাহস। রাজনৈতিক পরিচয় যদি অপরাধের ঢাল হয়ে যায়, তাহলে কোনো সংস্কারই দীর্ঘস্থায়ী হবে না”-মন্তব্য করেন সাংবাদিক ও কলামিস্ট মনিরুজ্জামান মনির।

তাঁর মতে, দুর্নীতি বন্ধে রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা, নিয়োগ ও পদায়নে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, সরকারি ক্রয়ে জবাবদিহি, স্বাধীন তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে অনুসন্ধানী সাংবাদিকতা ও তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দিতে হবে।

জনগণ চায় দলীয় নয়, সমান জবাবদিহিঃ দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হলে কর্মকর্তা, রাজনীতিক, ব্যবসায়ী, ঠিকাদার কিংবা প্রভাবশালী-অপরাধের সঙ্গে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁকে প্রমাণের ভিত্তিতে জবাবদিহির আওতায় আনতে হবে।

মনিরুজ্জামান মনিরের ভাষায়, “রাষ্ট্রের অর্থ জনগণের। তাই দুর্নীতিবাজ কর্মকর্তা যেমন আইনের ঊর্ধ্বে থাকতে পারেন না, তেমনি রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিও দায়মুক্তির সুযোগ পেতে পারেন না। জনগণ এখন শুধু দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য শুনতে চায় না-তারা দেখতে চায় নিরপেক্ষ তদন্ত, প্রমাণভিত্তিক বিচার এবং বাস্তব জবাবদিহি।”

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত লড়াই কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়; এটি এমন একটি ব্যবস্থার বিরুদ্ধে, যেখানে ক্ষমতা, অর্থ ও প্রভাবের বিনিময়ে আইনের শাসন দুর্বল হয়ে পড়ে।

সুতরাং প্রশ্নটি শুধু ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর কি না’-তা নয়; বরং প্রশ্ন হলো, দুর্নীতির সঙ্গে যে-ই জড়িত থাকুক, রাজনৈতিক পরিচয় ও প্রশাসনিক ক্ষমতার ঊর্ধ্বে উঠে তার জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতা রাষ্ট্রের আছে কি না।

Post Views: 82

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
39

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
8

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
76

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
13

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d