সৌরভ দাস, তেলাপোকা নেতা, তার বাড়িভাড়া মাসে ১২ লাখ টাকা। ঠিকই শুনেছেন ১২,০০,০০০/- প্রতি মাসে।
আরশোলা অভিজিৎ দীপকে, বাবা সাধারণ চাকুরিজীবী, ৯৪ লাখ টাকা বছরে খরচা করে আমেরিকায় পড়ত। এখন জুতো পরে ৩০,০০০/-
জয়া বচ্চন, আরশোলাদের সমর্থক ১৮০০ কোটি টাকার সম্পত্তি।
যেসব অর্ধনগ্ন, অন্তর্বাস পরা মেয়েগুলো আন্দোলনের নামে নাচন কোদন করছে, তাদের কারুর বেশভূষা, জুতো, মেকআপ বেশ কয়েক হাজার টাকার নীচে নয়।
যে মুসলিম মোবাইল বিক্রেতা ৪০ দিন ধরে, চার বেলা, লাগাতার বিনা পয়সায় বিরিয়ানি, বার্গার, পিৎজা খাইয়েছিল জুলাই মাসে, তার অত পয়সা কোথা থেকে এল? আমরা কেউ জানি?
তেলাপোকারা এই বিনা পয়সায় খাওয়া, দাওয়া, সাজগোজ, যাতায়াত, সুপ্রিম কোর্টে মামলা লড়া দেশের নামীদামী আইনজীবী দিয়ে – এগুলো টোপ হিসেবে ব্যবহার করছে! আমরা বুঝতে পারছি কি?
ওদের নীচে যে বিপুল সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা আছে, কোথাও তাদের অভিভাবকরাও যোগ দিচ্ছে, এই আশায় যে পরিবর্তন হলে সব ভালো হবে।
পরীক্ষার প্রশ্নপত্র লীক হবে না।
৩০,০০০/- দামের জুতো পায়ে দেব।
জয়া বচ্চনের বাড়িতে চা খেতে যাব।
কপিল সিববাল আমাদের উকিল হয়ে মামলা লড়বে।
হিল্লি দিল্লি যেতে প্লেনে চড়ব।
বিরিয়ানি, পিৎজা আমাদের রোজকার খাদ্য হবে!
সত্যিই কি আমরা এতই সরল?
যদি তা না হই, তাহলে আমরা কিসের আশায় ঐ দুনম্বরী পয়সায় ফুটানি করা তেলাপোকাদের আন্দোলনে ভিড় করছি?
ওরা অরাজকতা ছাড়া কিছুই দিতে পারবে না!
ঐ বিরোধী রাজনৈতিক দল এবং নেতাদের দেখুন। মানুষ সর্বত্র ওদের পরিত্যাগ করেছে। সুপ্রিম কোর্টের দয়ায়, মানুষের লুট করা পয়সা রাখতে পারছে!
রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যত লুট করেছে, সুপ্রিম কোর্ট যদি সঠিক বিচার করত, ওদের পথে বসতে হত।
ওরা ওদের দূর্নীতির পয়সা বাঁচাতে এই আন্দোলনের ঢাল বানিয়েছে।
তেলাপোকারা, বিদেশি ফান্ডিং এর পয়সায় ফুটানি করতে, আন্দোলন করছে। ওরা দিনের শেষে পাঁচতারা হোটেলে থাকে, খায়!
আপনি দিনের শেষে কোথায় থাকেন? আপনার ছেলেমেয়েরা কতবার বেড়াতে গিয়ে পাঁচতারা হোটেলে উঠেছে?
বছরে কতবার প্লেনে ঘোরাঘুরি করেন?
আমি আন্দোলনকারী ৯৫% মানুষের কথা বলছি! ঐ আন্দোলনের ভিড়ে থাকা ৯৫% মানুষের কথা বলছি!
তাহলে আপনারা, আপনাদের বাড়ির ইয়ং ছেলেমেয়েরা মানুষ হওয়ার বদলে GenZ হয়ে একটা গালভরা ট্যাগ ছাড়া কিছু পাবেন কি?
অভিজিৎ দীপকের বাবা সাধারণ চাকরিজীবী হয়ে ছেলেকে বছরে কোটি টাকা খরচ করে আমেরিকায় পড়িয়েছে। আপনি পারবেন আপনার ছেলে মেয়েকে পড়াতে?
ওরা (তেলাপোকারা) যা পড়াশোনা করেছে, তাতে কোন ভদ্রসভ্য চাকরি বাকরি পাবে না। Start up করতে পারবে না।
উদাহরণ অভিষেক ব্যানার্জি। কোন যোগ্যতায় ১০০০ কোটি টাকা মূল্যের বাড়িতে থাকে? কোটি টাকা দামের গাড়িতে চড়ে? বিপুল স্থাবর অস্থাবর সম্পত্তি? বিদেশে চিকিৎসা করাতে যায়?
ওদের একমাত্র ভরসা রাজনীতি। ওদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল করতে, বলি দেওয়া হচ্ছে আপনার ছেলেমেয়েদের।
মাথায় রাখুন।
বিকাশ কুন্ডু








