চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,
চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলায় পরাণপুর বাদশাহ বাড়ি কর্তৃক আয়োজিত চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সিজন-২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ( ৬নভেম্বর ) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরাণপুর বাদশাহ বাড়ির পশ্চিম পাশের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে পরাণপুর পূর্ব পাড়া রয়েলস বনাম পরাণপুর জুনিয়র একাদশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় পরাণপুর জুনিয়র একাদশ ১-০ গোলে পরাণপুর পূর্ব পাড়া রয়েলসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্যে আনিছ আহমেদ হানিফ বলেন,“আজকের এই ফাইনাল খেলা প্রমাণ করে, আমাদের পরাণপুরের তরুণদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মাদক থেকে দূরে রাখে, শৃঙ্খলা শেখায় এবং ভ্রাতৃত্ববোধ তৈরি করে।
আমি আয়োজক পরাণপুর বাদশাহ বাড়িকে ধন্যবাদ জানাই, এমন সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। বিজয়ী ও পরাজিত দুই দলকেই অভিনন্দন। হার-জিত খেলারই অংশ, কিন্তু মাঠে তোমরা যে খেলোয়াড় সুলভ মনোভাব দেখিয়েছো, সেটাই সবচেয়ে বড় জয়।
আগামীতেও এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে, তরুণদের পাশে আমি সবসময় আছি।”
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।








