মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বুড়িচং উপজেলা বিএনপির উপদেষ্টা ও পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান।
শতাধিক নেতাকর্মী নিয়ে বুড়িচং দলীয় কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে শতাধিক নেতাকর্মী নিয়ে বুড়িচংয়ের বিভিন্ন সড়কে মিছিল করেন মো. মিজানুর রহমান। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলের দুর্দিনে রাজপথে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময়ে হয়রানি ও নানা প্রতিকূলতার শিকার হয়েছেন। তারপরও দলের সাংগঠনিক কার্যক্রম থেকে কখনো দূরে সরে যাননি।
তিনি আরও বলেন, দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকা বিবেচনা করে দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী। পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক কামরুল হাসান নাসিম, বুড়িচং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক পীরযাত্রাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এড. ময়নাল হোসেন বিএনপির নেতা খোরশেদ আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।









