রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বৃষ্টির পানিতে একটি কালভার্টের
সংযোগ রাস্তা দেবে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দীর্ঘ দিন ধরে কোনো
সংস্কার না হওয়াতে রাস্তাটিতে প্রায় ঘটছে দুর্ঘটনা। খানাখন্দে রাস্তায় চলাচলে বেড়েছে
জনদুর্ভোগ। প্রায় তিন মাস আগে গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে তিস্তা নদী ও
বোল্লারপাড় রাস্তার কালভার্টটির এক পাশর্^ বৃষ্টির পানিতে দেবে যায়। কালভার্টটি গঙ্গাচড়া সদর
ইউনিয়ন পরিষদ সদস্য শিমুলের বাড়ির সামনে রয়েছে। দ্রুত সংস্কার করা না হলে কালভার্টের
সংযোগ রাস্তার এক দিক বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। কালভার্টের সংযোগ
রাস্তাসহ অন্যান্য গর্ত ভরাট করে সংস্কার করার দাবি জানান এলাকাবাসী। গঙ্গাচড়া মহিলা
ডিগ্রি কলেজ মোড়, তিস্তা নদী ও বোল্লারপাড় যাতায়াতের জন্য রাস্তাটি ব্যবহার করা হয়।
প্রতিদিন রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ ও ছোট বড় যানবাহন চলাচল করে। কালভার্টের পাশে^ার
মাটি দেবে যাওয়ায় দিন দিন রাস্তা সরু হচ্ছে। একইসঙ্গে এ রাস্তায় ছোট বড় ১০ থেকে ১৫টি
গর্ত রয়েছে। এ রাস্তা দিয়ে কোলকোন্দ ইউনিয়নের তিনটি গ্রাম ও গঙ্গাচড়া সদর ইউনিয়নের
দুটি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে। সংস্কার না করায় দুর্ভোগ বাড়ার সঙ্গে বেড়েছে
দুর্ঘটনাও। আব্দুল গনি নামে এক যুবক বলেন, ছোট সমস্যা থেকেই তো বড় কিছু হয়। এখন
কালভার্টের এক পাশে^র সংযোগ রাস্তটি দেবে গেছে। কিছু দিন পর আরেক এক পাশ^ দেবে যেতে
পারে। নি¤œমানের কাজের কারণে সামান্য বৃষ্টিতে এ অবস্থা সৃষ্টি হয়েছে। এখন সংযোগ রাস্তার
মাটি সরে যাচ্ছে, ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে। খানাখন্দে ঠিকমতো ভারী যানবাহন নিয়ে
চলাচল করা কষ্টকর হয়েছে। গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজারুল ইসলাম লেবু বলেন,
বোল্লারপাড় থেকে বুড়িরহাট পর্যন্ত এ রাস্তার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে
জানানো হয়েছে। তারা আশ্বাস দিয়েছে আগামী বছর কাজ শুরু হবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








