রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের পীরগাছায় সরকারি চাকরিতে কর্মরত থেকে বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি ও স¤পাদক হিসেবে দায়িত্ব পালন করার অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বর্তমান ঠিকানার বাইরে তারা গমন কিংবা অবস্থান করতে পারবেন না। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আলহাজ আব্দুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাব হোসেন ও একই ইউনিয়নের আফতাব উদ্দিন হাসিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী জুলফিকার। আলতাব হোসেন ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আব্দুল বারী জুলফিকার সাধারণ স¤পাদক হিসেবে দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছে। দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তদরের রংপুর বিভাগীয় উপ পরিচালক মোজাহিদুল ইসলাম। গত ২৩ অক্টোবর সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর ২৩ ধারা এবং ২৫ (১) লঙ্ঘন করায় তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, সরকারি চাকরিতে থাকা অবস্থায় তারা বিভিন্ন সভা, সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করে সরকারের বিরুদ্ধে অপতৎপরতামূলক কার্যকলাপে লিপ্ত রয়েছেন। যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার সু¯পষ্ট লঙ্ঘন। শিক্ষক আলতাব হোসেন ও আব্দুল বারী জুলফিকার বলেন, অনেক আগে থেকেই রাজনীতি করি। এটা সবাই জানে। রাজনীতির পদ থেকে অব্যাহতি নিয়েছি। যদিও সেই কাগজপত্র এখনো জমা দেওয়া হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তদরের রংপুর বিভাগীয় উপ পরিচালক মোজাহিদুল ইসলাম বলেন, সরকারি চাকরি বিধি অনুযায়ী কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের স¤পৃক্ত থাকার সুযোগ নেই। তারা বিধিমালা লঙ্ঘন করে রাজনীতি করছেন। এজন্য তাদের সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







