রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে মধু সংগ্রহ করতে গাছে উঠে স্ট্রোক করে আনছার আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ১০ নভেম্বর বুধবার দুপুর ১টার দিকে বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আচারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আনছার আলী বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাউচন্ডি খোয়ারপাড়ার মৃত হাসান আলীর ছেলে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, বুধবার দুপুরে আচারপাড়ায় মধু সংগ্রহ করার জন্য আনছার আলী একটি গাছে উঠেন। চাক থেকে পোকা সরানোর জন্য আগুন লাগিয়ে মৌচাকে ধোঁয়া দেওয়ার সময়ই স্ট্রোক করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আনছার আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।








