রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম ২৪.১১.২০২২
কুড়িগ্রাম উদ্বোধন হলো ভূমি জাদুঘর। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা
সম্প্রসারণে এই জাদুঘরের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার কুড়িগ্রাম পৌর ভূমি অফিস চত্ত্বরে অবস্থিত প্রাচীন
সভ্যতার পুরাতন ভবনটিকে ভূমি জাদুঘর হিসেবে উদ্বোধন করেন রংপুর
বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত
ছিলেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ
সুপার মোঃ আল আসাদ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান সহ সকল উপজেলার নির্বাহী
কর্মকর্তারা।
ভূমি জাদুঘর উদ্বোধনকালে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার
মোঃ সাবিরুল ইসলাম বলেন, আমাদের দেশের ভূমি ব্যবস্থাপনা অনেক
প্রাচীন যুগের। এই জাদুঘরে আসলে নতুন প্রজন্ম প্রাচীন যুগের
ভূমি ব্যবস্থাপনা এবং ডিজিটাল যুগের ভূমিকা ব্যবস্থাপনা সম্পর্কে
জানতে পারবে। আমি আশা করি এই ভূমি জাদুঘর কুড়িগ্রামের
ঐতিহ্য ধারণ করবে যুগের পর যুগ।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কিশোর মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার সাদুল্যাপুর থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৪ শে নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা...








