রংপুর বিভাগীয় প্রতিনিধি: নবাগত রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন দায়িত্বগ্রহণ
করে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এ জন্য তিনি
সাংবাদিকদের পরামর্শ, সহযোগিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি কামনা করেছেন। জেলা প্রশাসক
বলেন, যেখানে সমস্যা রয়েছে তা সমাধানে আমাদের চেষ্টা থাকবে। আমাদের সর্বোচ্চটুকু
দিয়ে এটা করে যাবো। জনগণের সেবক হিসেবে আমরা নিয়োজিত। এ দায়িত্ব পালনে আমি
ব্যক্তিগতভাবে কোনো দূরত্ব রাখতে চাই না। সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। এটা আমি
অনুভব করি। গত ৫ ডিসেম্বর সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে
গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় ড. চিত্রলেখা নাজনীন
এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিলুফা সুলতানা,
অতিরিক্ত জেলা প্রশাসক শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফিরুজুল
ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ
ডব্লিউ এম. রায়হান শাহ প্রমুখ। জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পাওয়া ড. চিত্রলেখা নাজনীন
রংপুর জেলায় প্রথম নারী জেলা প্রশাসক তিনি। এ কারণে বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত রংপুরে
দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য উল্লেখ করে ড. চিত্রলেখা নাজনীন বলেন, সাংবাদিকরা আমাদের কাজের
প্রতিচ্ছবি তুলে ধরেন। তারা প্রতীকি অর্থে আয়না। আমরা যা করি বা করছি, সেটাই তারা
মানুষের সামনে আনেন। সাংবাদিকদের লেখনির মাধ্যমে আমাদের কাজ স¤পর্কে মানুষ জানতে
পারেন এবং মূল্যায়ন করে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে উন্নয়নসহ
সরকারের মিশন ও ভিশন বাস্তবায়নে সাধ্যমতো কাজ করব। আমার পূর্ব অভিজ্ঞতা এবং সাংবাদিকদের
সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমি দায়িত্ব পালন করতে চাই। আমরা চাই জেলা প্রশাসনের সব
কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ থাকুক। শুদ্ধাচারের গুরুত্ব তুলে ধরে চিত্রলেখা
নাজনীন বলেন, শুদ্ধাচার বললেই তো শুদ্ধাচার হয়ে যায় না, এটার চর্চা করতে হয়। পরিবার থেকে শুরু
করে আমাদের ক্যারিয়ার, এমনকি মৃত্যু পর্যন্ত শুদ্ধাচার চর্চা করতে হবে। ভারতের সোদপুরে থাকা
মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াতের কবরটি বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারেও জানতে চাইলে
নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, পূর্বের জেলা প্রশাসকের প্রতিশ্রুতির
বাস্তবায়নে কথাবার্তা হচ্ছে। দুটি রাষ্ট্রের সরকার পক্ষের কূটনৈতিক বিষয়। ইতোমধ্যে রোকেয়ার
দেহাবশেষ পায়রাবন্দে আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।
মতবিনিময় সভায় রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স
ইউনিটি, মাহিগঞ্জ প্রেসক্লাব, টিসিএ রংপুর, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ
ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








