রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে কর্মস্থলে ফেরার পথে ট্রাকচাপায় আলিউল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গত ডিসেম্বর বৃহ¯পতিবার সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলার মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কের পাগলারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিউল ইসলাম মিঠাপুকুর থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের বিট কর্মকর্তা ছিলেন। মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা যায়, আলিউল ইসলাম গোপালপুর ইউনিয়নে দায়িত্ব পালন শেষে মিঠাপুকুর থানায় ফিরছিলেন। পথে মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কের পাগলারহাট এলাকায় বিপরীতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন,আলিউল ইসলাম দায়িত্ব পালন শেষে থানায় ফিরছিলেন। পথিমধ্যে তিনি দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








