রংপুর বিভাগীয় প্রতিনিধি: এক পায়ে লাফিয়ে লাফিয়ে আর হয়তো বিদ্যালয়ে যেতে হবে না ১১ বছরের শিশু সুমাইয়া আক্তারকে। এখন অন্য শিশুদের মতো কিছুটা হলেও স্বাভাবিকভাবে হাঁটাচলা করে বিদ্যালয়ে যাবে। গত ২ জানুয়ারি সোমবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে সফলভাবে সুমাইয়ার অপারেশন স¤পন্ন হয়েছে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বীরমুক্তিযোদ্ধা স্বাধীনতা পদকপ্রাপ্ত ও রাজধানীর ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডা. এম আমজাদ হোসেন সুমাইয়ার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। সেই দায়িত্ব বোধ থেকে সোমবার রাজধানীর জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে সুমাইয়ার অপারেশন করানো হয়। পরিবারিক সূত্রে জানা যায়, দুই বছর বয়সে সুমাইয়ার গুটিবসস্ত হয়। এর কিছুদিন পর তার জ্বর হয়। এরপর থেকে তার পা আস্তে আস্তে বেঁকে যেতে শুরু করে। সুমাইয়া বড় হয়। তবে তার পা আর সোজা হয় না। এরপর থেকে সে এক পায়ে হাঁটার অভ্যাস শুরু করে। বয়স যখন ৫ বছর, তখন মা-বাবা তাকে বিদ্যালয়ে ভর্তি করে দেন। স্বাভাবিকভাবে নয়, তাকে প্রায় দুই কিলোমিটার পাড়ি দিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে এবং আসতে হয় লাফিয়ে লাফিয়ে। সুমাইয়া আক্তার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের আলীপাড়ার রিক্সা চালক শফিকুল ইসলামের মেয়ে ও উত্তর আলোকডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। শফিকুল ইসলাম বলেন, আমার মেয়ের অনেক জায়গায় চিকিৎসা করেছি। কোনো ফল পাইনি। পরে আমার মেয়ের চিকিৎসার আমাদের উপজেলার বীরমুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন ও চিরিরবন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু এগিয়ে আসেন। পাশাপাশি সমাজের অনেকেই আমার মেয়ের চিকিৎসার জন্য সহযোগিতা করেন। আল্লাহর রহমতে মেয়ের অপারেশন সুন্দরভাবে স¤পন্ন হয়েছে। আমার মেয়ে এখন কথা বলতে পারছে। ডা. আমজাদ হোসেন হাসপাতালের অপারেশনের সমস্ত খরচ বহন করছেন। আমার মেয়ের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাচ্ছি। চিরিরবন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু বলেন, ফেসবুকে সুমাইয়ার এক পায়ে হেটে স্কুলে যাওয়ার ভিডিওটা দেখি এবং তার বাসায় গিয়ে খোাঁজ খবর নেই। প্রাথমিক চিকিৎসাসেবার দায়িত্ব গ্রহণ করি। পরে ঢাকার ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ডা. এম আমজাদ হোসেনের কাছে সুমাইয়াকে নিয়ে যাই। তিনি সুমাইয়াকে দেখে বলেন, অপারেশন করলে পুরোপুরি স্বাভাবিক না হলেও কিছুটা স্বাভাবিক হাঁটা চলা করতে পারবে। সোমবার ঢাকার জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে সুমাইয়ার অপারেশন হয়েছে। বীরমুক্তিযোদ্ধা ডা. এম আমজাদ হোসেন বলেন,সামজিক যোগাযোগ মাধ্যমে সুমাইয়ার বিষয়টি জানতে পারি। পরে চিরিরবন্দর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু সুমাইয়ার বাবা মাকে নিয়ে আমার চেম্বারে আসে। তার বাবা খুব গরিব মানুষ। রিক্সা চালিয়ে সংসার চালায়। মেয়ের অপারেশন করার মতো টাকা নেই তাদের। পরে আমি সুমাইয়ার অপারেশনের দায়িত্ব নেই। সোমবার তার প্রথম অপারেশন হয়েছে। কিছুদিন পরে আরেকটা অপারেশন করলে সে সুস্থ হয়ে উঠবে আশা রাখি।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








