মুহাম্মদ রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে দিওড় ইউনিয়নের জনগণের কল্যাণমূলক কার্যক্রমে এক ধাপ এগিয়ে দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। আজ (২২ শে জানুয়ারি ২০২৩) দিনাজপুর বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল এলাকায় জনকল্যাণমূলক কাজে পরিপূর্ণ সম্পৃক্ত হয়েছেন বলে জানা যায়। উক্ত বিষয়কে কেন্দ্র করে দিওড় ইউনিয়ন ৯টি ওয়ার্ড পর্যবেক্ষণে জানা যায়,বর্তমান দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জনকল্যাণমূলক কাজে পরিপূর্ণ লাভ করেছেন। এমন অবস্থায় প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের নিকট জানতে চাইলে জনসাধারণ জানান,বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জনকল্যাণমূলক প্রতিটি কাজে সম্পৃক্ত রয়েছেন এবং প্রতিটি জনগণের সার্বিকভাবে সেবা প্রধান অব্যাহত রেখেছেন। এ বিষয়ে ১ নং ওয়ার্ডের বেশকিছু বাসিন্দা জানান বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল ধারাবাহিকভাবে জনসাধারণের চলাচলের রাস্তাঘাট বয়স্ক ভাতা বিধুবা ভাতা মাতৃত্বকালীন ভাতা সহ বিভিন্ন ভাতা ভোগের কার্যক্রম সঠিকভাবে পর্যবেক্ষণের মাধ্যমে তার দায়িত্ব ও কর্তব্য পালন করে চলেছেন। তারা আরো জানান এমন অবস্থায় আব্দুল মালেক মন্ডল ইউনিয়ন চেয়ারম্যান কার্যক্রম অব্যাহত থাকলে দেশ আরো অনেক এগিয়ে যাবে এবং ইস্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে বলে মন্তব্য করেন। এ বিষয়ে ৭ নাম্বার ৯ নাম্বার ৬ নাম্বার ৪ নাম্বার ও ৩ নাম্বার ওয়ার্ডের অনেক জনসাধারণ দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেকম মন্ডলের সকল কাজের প্রশংসা করেন।
এ বিষয়ে দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেকম মন্ডল এর নিকট জানতে চাইলে তিনি জানান সরকারের প্রতিটি ভাতা সুবিধা অনুদান সঠিকভাবে তার ইউনিয়নে জনসাধারণের মাঝে তিনি প্রদান করেছেন। পাশাপাশি প্রতিটি জনগণের সুখ-দুঃখের সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন যাহা অব্যাহত ভাবে চলবে এমন অবস্থায় চলমান থাকার প্রত্যর ব্যক্ত করেছেন। তিনি আরো জানান বাংলাদেশ সরকার এবারে প্রতিজ্ঞ স্মার্ট বাংলাদেশ রুপান্তরের ধারাবাহিকতায় তার ইউনিয়নে তিনি সকল জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে চলেছেন। এমন অবস্থা চলমান থাকলে অচিরেই অত্র ইউনিয়ন স্মার্ট বাংলাদেশের একটি অংশ হিসাবে প্রতিষ্ঠিত হবে মর্মে মন্তব্য করেন।








