মোহাম্মদ রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুর উপজেলাধীন ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকপ্রতিযোগিতা-২০২৩ পালিত হয়েছে। আজ (৮ই ফেব্রুয়ারী-২০২৩) দিনাজপুর বিরামপুর উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়নের বেপারিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ পালিত অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে আব্দুল মালেক মন্ডল,৪ নাম্বার দিওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বিশেষ অতিথি,মিনারা বেগম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিরামপুর। জনার্দন চন্দ্র দেশশর্মা,উপজেলা সহকারী শিক্ষা অফিসার,আব্দুল ওয়াকিল,উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিরামপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন উজ্জ্বল কুমার সরকারি,বেপারীলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মোঃ মুক্তার হোসেন,আজগর হোসেন,সংরক্ষিত ওর সদস্যা ও আজগর হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কুলের ছাত্র-ছাত্রীগণ ও সাংবাদিক বৃন্দ সহ প্রমুখগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে জাতীয় শিক্ষা প্রতিযোগিতা পদক প্রদান অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উক্ত শিক্ষার প্রতিযোগিতা পদক প্রদান অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আব্দুল মালেক মন্ডল ৪ নাম্বার দিওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।








