আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থানরত বিশ^ ঐতিহ্যের প্রাচীন নিদর্শনের আলোকিত এক নাম ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার। পাহাড়পুরের অদুরে অবস্থানরত আরো একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে ঐতিহাসিক হলুদবিহার। পাহাড়পুর দেশ বিদেশ থেকে দর্শনার্থী, পর্যটন ঘুরতে এসে তাদের দৃষ্টিকারে হলুদবিহারের উপর। দর্শনার্থীরা ঘুরতে এসে হলুদবিহার দেখে হতবাক হয়ে পড়েন। এখানে রক্ষনা বেক্ষনের জন্য কোন সরকারি জনবল নেই। বিহারের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। বিহারটি যেন গো-ছাগল চড়ানোর চাতালে পরিনত হয়েছে। পাহাড়পুরের সমসাময়িক সময়ে নির্মিত হলুদবিহার বিশ^ ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় রয়েছে। কর্তৃপক্ষের উদাসীনতায় অস্তিÍত্ত্ব হারাতে বসেছে ঐতিহাসিক হলুদবিহার। এলাকাবাসী জানায় হলুদ বিহারের প্রত্নতাত্ত্বিক এরিয়া থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বিহারটির সুরক্ষাবেষ্টুনী তৈরী করতে হবে। সেই সাথে পুনঃসংস্কার করতে হবে। বিহারের উত্তর দিকে ফাঁকা মালিকানা জায়গা রয়েছে। ফাঁকা জায়গা জমি অধিগ্রহন করে এখানে সুন্দর ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। তথ্য সংগ্রহকালে দর্শনার্থী সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, দিনাজপুর রাণীর বন্দরের শিক্ষক এবি এম সামসুল বারী ও প্রদীপ কুমার রায় জানান আমরা পাহাড়পুরে এসেছিলাম সেখান থেকে হলুদ বিহার। হলুদ বিহার যে এতো অবহেলিত এটা দুঃখজনক। কারন হিসাবে তারা বলেন দেশে জনসংখ্যা বেড়ে চলেছে। সে তুলনায় সংকীর্ন হয়ে পড়ছে বিনোদনের জায়গা। বিহারের উত্তর পাশে ফাঁকা জায়গা যদি মালিকানা হয় তাহলে অধিগ্রহন করে নিয়ে হলুদ বিহার পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। এতে এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে, দোকানপাট বাড়বে এবং রাজস্ব পাবে সরকার। সম্প্রতি হলুদ বিহার পরিদর্শনে আসেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, সাথে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ আতাউর রহমান, আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা, পাহাড়পুর বৌদ্ধবিহার কাষ্টোডিয়ান ফজলুল করিম আর্জু। তাৎক্ষনিকভাবে হলুদ বিহার সম্পর্কে জানতে চাইলে তাঁরা জানান অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সীমানা প্রাচীর নির্মান করা হবে এবং আরো কিছু জায়গা অধিগ্রহন করা হবে। এটাকে দর্শনশীল করতে যা প্রয়োজন সরকারের পক্ষ থেকে সেটা করা হবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








