এম,ডি-রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-বীমা করলে থাকবো নিরাপদ” আমার জীবন আমার সম্পদ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর বিরামপুরে আজ জাতীয় বীমা দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১লা মার্চ বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে জাতীয় বীমা দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায়,জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আরমান হোসেন সহ প্রমুখ গন। উক্ত দিবসে বীমা সম্পর্কিত বিশদ আলোচনা হয়েছে। বাংলাদেশে বসবাসরত প্রত্যেক মানুষের বিনা থাকা আর উপর গুরুত্ব আরোপের জোর দাবি জানানো হয়েছে।
প্রতিটি মানুষ বিভিন্ন অসুখে রাস্তাঘাটে বিভিন্নভাবে নিজের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থেকে যায়।
উক্ত মানুষ গুলির প্রত্যেকের একটি করে বীমা থাকলে তারা এমন সমস্যায় পড়ার
পড়ো উক্ত সমস্যা থেকে উত্তরণের রাস্তা পেয়ে যায়। বীমার দ্বারা আর্থিকভাবে অনেক লাভবান ও ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।
উক্ত সভায় বিরামপুর উপজেলার সকল বীমা অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সুধীজন জন সহ অত্র উপজেলার স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় আলোচনার পাশাপাশি সকলের জিবনকে বীমার আওতায় নিয়ে আসার বিশদ আলোচনা হয়েছে। পাশাপাশি প্রত্যেকের জরুরিভাবে একজন করে বীমা গ্রাহক হওয়ার উপর বিশেষ তাগিদ ও নজর রাখার প্রতি বিশদভাবে জোর দাবি জানান।।








