রংপুর বিভাগীয় প্রতিনিধি: ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চমবারের মতো রংপুরের পীরগাছায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল বৃহ¯পতিবার সকাল ১০টার দিকে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পীরগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কায়সার আলী ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এস এম শাহনেওয়াজ প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এছাড়াও রংপুর জেলা ও জেলার বিভিন্ন উপজেলায় নির্বাচন কর্মকর্তার আয়োজনে গত ২ মার্চ বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








