রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে হতদরিদ্র, অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে পবিত্র মাহে রমহান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ এপ্রিল শনিবার দুপুরে রংপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক হাজার হতদরিদ্র, অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে এসব উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে রংপুর জেলা যুবলীগ এ অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এসব উপহারসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি, রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক আদনান হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক মেরিনুল মর্তুজা মেরিন, সাবেক প্রচার স¤পাদক মুখতার এলাহী মুরাদ, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম স¤পাদক আব্দুস সোবহান সরকার, সাবেক সহ-স¤পাদক প্রশান্ত রায় প্রমুখ। এ সময় অসচ্ছল ব্যক্তিদের হাতে উপহার হিসেবে চাল, ডাল, তেল,চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।








