গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া বাজারে ডোমার উপজেলা হাট বাজার কুলি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনের লক্ষে সকাল ১০টায় ডোমার উপজেলা হাট বাজার কুলি শ্রমিক ইউনিয়ন ২৬১৮/০৯ এবং অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বামুনিয়া বাজার প্রদক্ষিণ শেষে হাট বাজার কুলি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। ডোমার উপজেলা হাট বাজার কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বামুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাইদুল হক ও সাধারণ সম্পাদক রনজিৎ অধিকারী দিলিপ।
বক্তব্য দেন, ট্রাক শ্রমিক ইউনিয়ন বামুনিয়া শাখার সভাপতি সফিয়ার রহমান, আমবাড়ী শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সুবোধ রায়, অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, ব্যবসায়ী খোরশেদ আলম, সাবেক ইউপি সদস্য সাগর চন্দ্র রায়, রবিউল ইসলাম, আনারুল ইসলাম, আলম, ফয়জুল, মোস্তাকিম,মনজুরুল হক, বাবলু, তুহিন, সনাতন প্রমূখ।








