রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দন্ত চিকিৎসক পরিচয়ে প্রতারণার দায়ে মো. মেহেদী হাসান নামের এক ভুয়া ডাক্তারকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৭ মে শনিবার দুুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ চরিমানা করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। ভুয়া দন্ত চিকিৎসক মেহেদী হাসান পলাশবাড়ী উপজেলার চৌমাথা এলাকার সায়েদ মিয়া ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভুয়া ডিগ্রী ব্যবহার করে দীর্ঘদিন ধরে দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে দাঁতের চিকিৎসা করে আসছিলেন মেহেদী হাসান। তিনি পলাশবাড়ী পৌরসভার চৌমাথায় অবস্থিত ডেন্টাল কেয়ার পয়েন্টে নিয়মিত রোগি দেখতেন। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান শনিবার দুপুরে ডেন্টাল কেয়ার পয়েন্টে অভিযান চালান। এ সময় মেহেদী হাসান প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২ ধারা অবমাননার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মো. মাহাবুব আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, মেহেদী হাসান দীর্ঘদিন থেকে ভুয়া সনদ ব্যবহার করে জনগণকে ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন। তার এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা
ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা বদলগাছী (নওগাঁ) | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ( গৌরাঙ্গ গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ...






