রংপুর বিভাগীয় প্রতিনিধি: “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্য বিষয়ে রংপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৩ শুরু হয়েছে। গত ৪ জুন রবিবার সকাল ১০টায় রংপুর জিলা স্কুল মাঠে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোশারফ হোসেন, পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল মান্নান। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” বিষয়ক অলি¤িপয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








