রংপুর বিভাগীয় প্রতিনিধি: শিক্ষার সনদ অর্জন কিংবা চাকুরির জন্য নয়, বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত স্মার্ট লিডারশিপ তৈরির লক্ষ্যে রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ প্রত্যাশীদের জ্ঞানমূলক পরীক্ষা নেওয়া হয়েছে। নেতা নির্বাচনে ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। ১০ জুন শনিবার সকাল ১১টার দিকে নগরীর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার হল পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গ্রহণ শেষে কারাগারের রোজনামচা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী ও আমার দেখা নয়াচীন বই তিনটি থেকে করা প্রশ্ন দিয়ে এক ঘণ্টার পরীক্ষা নেওয়া হয়। ৫০ নম্বরের এ পরীক্ষায় প্রায় ছয় শতাধিক পদ প্রত্যাশী নেতাকর্মী অংশগ্রহণ করে। জেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রথম শর্ত স্মার্ট জেনারেশন তৈরি, স্মার্ট সিটিজেন তৈরি। কাজেই স্মার্ট সিটিজেন গড়তে হলে ছাত্রদের স্মার্ট হতে হবে। আর ছাত্রগণ স্মার্ট হতে হলে ছাত্র সংগঠনগুলোকে প্রথম ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে রংপুর জেলা ছাত্রলীগ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ধারাবাহিকভাবে স্মার্ট পদক্ষেপ গ্রহণ করবে এবং বাস্তবায়ন করে যাবে। জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম ডিজিটাল বাংলাদেশের ধারণা সবার কাছে নিয়ে আসেন। ২০২১ সালের অনেক আগেই ডিজিটাল বাংলাদেশ অর্জিত হয়েছে। আগামীতে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ ও বিশ্বায়নের যুগে সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, অনেকেই বঙ্গবন্ধুর জীবন আদর্শ স¤পর্কে জানেন না। তারাও নেতা নির্বাচিত হন। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু স¤পর্কে জানতে পারবেন।
পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এমপি...







