রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের হাঁড়িভাঙা আম সরবরাহ, বিক্রয়, বিপণন, সংরক্ষণে নতুন হাট উদ্বোধন করা হয়েছে। গত ১৩ জুন মঙ্গলবার বিকালে বদরগঞ্জ উপজেলার ওসমানপুর বাহরুল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে এ হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। পরে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। তিনি হাঁড়িভাঙা আমের সুনাম অক্ষুণ্ন রাখতে চাষি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। আহসানুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এখন হাঁড়িভাঙা আমের কদর বেড়েছে। দেশ-বিদেশে এ আমের সুনাম ছড়িয়ে পড়েছে। সরকার প্রধান নিজ উদ্যোগে এ আম রপ্তানির পথ প্রসারিত করেছেন। বিভিন্ন দেশের প্রধানের কাছে হাঁড়িভাঙা আম উপহার হিসেবে পাঠানো হয়েছে। এ আমের মধ্য দিয়ে দেশের বাইরে বাংলাদেশের সঙ্গে রংপুর জেলারও সুখ্যাতি বাড়ছে। এটি আমাদের জন্য গর্বের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বদরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা জাহানুর, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান, ওসমানপুর বাহরুল উলুম ফাজিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ। বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জোবাইদুর রহমান বলেন, বদরগঞ্জে সাড়ে ৫০০ থেকে ৬০০ হেক্টর জমিতে হাঁড়িভাঙা আমের বাগান রয়েছে। এসব বাগান থেকে ৮ থেকে ৯ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন এ হাটে যাতে চাষি, ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতার সমাগম বাড়ে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে বদরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে আম চাষি ও ব্যবসায়ীরা আম নিয়ে এসে খুচরা ও পাইকারি মূল্যে ক্রয়-বিক্রয় করেন। কম দামে আম ক্রয় করতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। রংপুর মহানগর থেকে আম ক্রয় করতে আসা মনির হোসেন বলেন, রংপুরের পদাগঞ্জের চেয়ে বদরগঞ্জ উপজেলার ওসমানপুর বাহরুল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে আমের হাটে দাম কিছুটা কম। রংপুরে প্রতি বছরই জুনের তৃতীয় সপ্তাহ থেকে বাজারে পাওয়া যায় অতি সুমিষ্ট আঁশহীন হাঁড়িভাঙা আম। তবে চলতি মৌসুমে তীব্র দাবদাহের কারণে জুনের প্রথম সপ্তাহে বাজারে এসেছে এ আম। চাষি ও ব্যবসায়ীরা বলেন, আবহাওয়ার বিরূপ আচরণে এ বছর হাঁড়িভাঙা আম আগাম পেকেছে। এ কারণে জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের অনুমতিক্রমে ২০ জুনের পরিবর্তে ১০ জুন থেকে বাজারে আম সরবরাহ শুরু করেছেন চাষিরা। হাঁড়িভাঙা আমের সবচেয়ে বড় হাট বসে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জে। এছাড়া রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রামপুরা সড়কে আমের জমজমাট হাট বসে। এর পাশাপাশি রংপুর সিটি বাজার, লালবাগ, মডার্ন মোড়, ধাপ বাজার, শাপলা চত্ত্বরসহ নগরীর বিভিন্ন হাট-বাজার এবং শহরের মোড়ে মোড়ে বিক্রয় করা হচ্ছে এ আম। আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট সাইজের হাঁড়িভাঙা আম প্রতি মণ ১৩০০ থেকে ১৫০০ টাকা, মাঝারি সাইজের ১৬০০ থেকে ১৮০০ টাকা এবং বড় সাইজেরটা ১৮০০ থেকে ২২০০ টাকা কওে বিক্রয় হচ্ছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







