এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরের দিওড় ইউনিয়ন চেয়ারম্যান কবরস্থান বাউন্ডারি উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। আজ (১৮ই জুন ২০২৩) দিনাজপুর বিরানপুর উপজেলাধীন ৪নং দিওড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভুক্ত দেবর পাড়া মহল্লায় কবরস্থান বাউন্ডারি উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেন মালেক মন্ডল।
এবিষয়ে দেবর পাড়া মহল্লাবাসির নিকট জানতে চাইলে তারা বলেন,আমাদের বহুদিনের কবরস্থান বাউন্ডারি ছাড়াই যত্রতত্রভাবে পড়েছিল। এমন অবস্থায় আমরা গ্রামের জনসাধারণ চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের নিকট বাউন্ডারি উন্নয়নের সহযোগিতার আবেদন জানাইলে তিনি ২০ বস্তা সিমেন্ট মুক্ত হস্তে দান করেন। এ বিষয়ে আমরা কবরস্থান বাউন্ডারি উন্নয়নের বিষয় চেয়ারম্যানের নিকট উপস্থাপন করলে আমাদের কবরস্থান বাউন্ডারি উন্নয়ন অব্যাহত থাকবে মর্মে প্রতিশ্রুতি জ্ঞাপন করেন। তারা আরো জানান আমাদের কবরস্থানের বাউন্ডারি সহযোগিতা প্রদানে সকল গ্রামবাসী চেয়ারম্যান মালেক মন্ডল কে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি যেন দীর্ঘজীবী হন বলে জানান।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







