হাসান: শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে ঈদপূণমিলনী ও গুনীজন সন্মাননা সম্পন্ন হয়েছে। ২৪ জুলাই সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এটি সম্পন্ন হয়। সভায় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী তার বক্তব্য বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা,মানুষের কল্যাণে নির্ভীক ভাবে কাজ করেন সাংবাদিকরা। চাঁদপুরে শাহরাস্তির সাংবাদিকদের সুনাম রয়েছে। তারা আজ সাংবাদিক ও গুনীজনদের যে আয়োজন করেছেন যা কৃতিত্বের দাবিদার। শাহরাস্তি প্রেসক্লাবের ব্যাতিক্রমী এ আয়োজন স্বরনীয় হয়ে থাকবে। সভায় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর দর্পনের ভারপ্রাপ্ত সম্পাদক নাট্যকার ও নির্দেশক মোঃ শরীফ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম বাবু,দৈনিক ইলশেপাড় পত্রিকার সাবেক যুগ্ম বার্তা সম্পাদক রেজাউল করিম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল বাশার। সভায় সংর্বধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সাবেক প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: দুলাল চন্দ্র ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, সাংবাদিক নাট্যকার, রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হ্নদয়, শিক্ষক নেতা ও হাসান আহমেদ বাবলু, আনসার ভিডিপির কোম্পানি কমান্ডার আবদুস সাত্তার মজুমদার ( পিএমবার)। এছাড়া কাতার প্রেসক্লাবের সভাপতি, মোহনা টেলিভিশন প্রতিনিধি প্রবাসী সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন পক্ষে সম্মাননা স্মারক তার পুত্র রাহাত হোসেন। অনুষ্ঠানে অতিথিদের শাহরাস্তি প্রেসক্লাবের স্বারকচিহ্ন খচিত উওরীয় পরিয়ে দেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। অনাড়ম্বর অনুষ্ঠানে শাহরাস্তির ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সন্মানিত করা হয়। এ সময় অন্যান সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মোকাদ্দেস হোসেন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মনিরুজ্জামান শান্ত, ফিরোজ বেপারী, সাখাওয়াত হোসেন হ্নদয়, প্রমুখ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম রতন। পবিত্র গীতা পাঠ করেন পূজা ঘোস। এছাড়া ও জাতীয় সংগীত পরিবেশ করেন পূজা ঘোষ ও তার দল।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







