রংপুর বিভাগীয় প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকাসহ বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভা করবে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আগামী ২ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর জিলা স্কুলমাঠে জনসভা করতে আসছেন। পুত্রবধু শেখ হাসিনাকে বরণের জন্য বর্ণিল সাজে সেজেছে রংপুর। দীর্ঘ একযুগ পর প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে স্বামীর বাড়ী সুত্রে নিজ জেলা রংপুর শহরজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ উৎসবের সঙ্গে উচ্ছ্বাসিত এখানকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর নেতাকমীগণ। রংপুর জিলা স্কুল মাঠ সভাস্থলসহ রংপুর নগরীতে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমনে দলের স্থানীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যার ছবির সঙ্গে নিজেদের ছবি দিয়ে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণে ছেয়ে ফেলেছে পুরো এলাকা। নগরী ছাড়াও জেলার বিভিন্ন স্থানে এখন সাজ সাজ রব। প্রতিটি মোড়ে মোড়ে একাধিক তোরণ নির্মাণ করা হচ্ছে দলের সভানেত্রীর আমনকে কেন্দ্র করে। এছাড়াও প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরাও এখন ব্যস্ত সময় পার করছেন। প্রধামন্ত্রীর সফর কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রংপুরের পুত্রবধূর এ সমাবেশকে সফল করতে দায়িত্বপ্রাপ্ত নেতারা জেলা, মহানগর, উপজেলাসহ ওয়ার্ডে ওয়ার্ডে করছে প্রস্তুতি সভা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় বিশেষ বর্ধিত সভা করছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। বিশেষ বর্ধিত সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা অংশগ্রহণ করে ছিলেন। সভা থেকে স্থানীয় নেতা-কর্মীদের এ মহাসমাবেশ সফল করতে দেওয়া হয়েছে নির্দেশনা। রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধির আগ্রহে অপেক্ষা করছে রংপুর বিভাগের সর্বস্তরের মানুষ। নেতাকর্মীদের মনে আনন্দের জোয়ার বইছে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমনের দিন ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এ সমাবেশে। দীর্ঘ একযুগ পর রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা জিলা স্কুল মাঠে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণে খুলবে সম্ভাবনার অনেকদ্বার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসতে পারে বলে আলোচনা চলছে রংপুরে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








