বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে এনজিও কর্মকর্তা পরিচয়ে সংঘবদ্ধ চক্র কর্তৃক অভিনব কায়দায় এক গৃহবধূর ৬০হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আশা এনজিওর গোবরচাঁপাহাট শাখা থেকে ৬০হাজার ঋণ নিয়ে বাড়ি যাওয়ার পথে গোবরচাঁপা কলকুটি এলাকায় ফতেহ দরগার সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিল্পী বেগম উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকগোপিনাথ গ্রামের লিটনের স্ত্রী। ভুক্তভোগী সূত্রেজানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির কলকুটি -পঁচার মোড় সড়কে ফতেহ দরগা নামক এলাকায় চার্জার ভ্যানকে পথরোধ করে দূর্বৃত্তরা। এসময় ভ্যান গাড়িতে থাকা যাত্রীদের আশা এনজিওর এরিয়া ম্যানেজার পরিচয় দিয়ে গৃহবধূ শিল্পীর কাছে ঋণের টাকা বেশি এসেছে বলে টাকা গণনা করতে চায়। এসময় গৃহবধূর স্বামী টাকা অফিসে গিয়ে গণনা করার কথা বললে তারা চড়াও হয়। বাধ্য হয়ে গৃহবধূ তার ব্যাগ থেকে টাকা বের করে এনজিওর কর্মকর্তা পরিচয় দানকারীকে দেয়। দূর্বৃত্তরা গৃহবধূর ৬০হাজার টাকা হাতে নেয়। এসময় এনজিওর পাশ বই নিয়ে চক্রের এক সদস্য তথ্য যাচাই করেন। এনজিওর কর্মকর্তার পরিচয়দানকারী ঐ গৃহবধূ ও তার স্বামীকে এনজিওর অফিসে আশার কথা বলে টাকা নিয়ে মোটর সাইকেল যোগে দ্রুত চলে যায়। দূর্বৃত্তরা টাকা নিয়ে চলে যাবার পর অফিসের মাঠকর্মী কে ফোন করে জানতে পারেন গৃহবধূর টাকা নিয়ে যাওয়া ব্যক্তিরা অফিসের কেউ নয়। এসময় ভুক্তভোগী স্বামী-স্ত্রী এনজিওর মাঠকর্মীর কথা শোনার পর অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান বলেন, টাকা ছিনতাই হওয়ার ঘটনাটি শুনেছি, তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







