শিবপুর প্রতিনিধি: নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা বলেন, কিছুদিন যাবত একটি গুঞ্জন শোনতে পাচ্ছি, সেটা আমি গতকালও বলেছিলাম। আজও বলে যাই, শিবপুরে আরেকটি হত্যাকাণ্ড ঘটিয়ে সেখানে আমাকে প্রধান আসামী করার পরিকল্পনা চলছে।
গত সোমবার (৩১ জুলাই) বিকেলে বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলহাজ্ব হারুনুর রশিদ খানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আল্লাহ যখন সৃষ্টি করেছেন, মৃত্যু আমার হবেই। মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ আমার নাই। কিন্তু আমি বেঁচে থাকতে হারুনুর রশিদ খান হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার করেই ছাড়বো ইনশাআল্লাহ।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজীর, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহাবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Views: 341
Related