সুলতানা মাসুমা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
আমেরিকার পেনসিলভেনিয়ার আপার ডার্বির ঢাকা ক্লাবে গতকাল ২০শে আগষ্ট রোজ রবিবার “শিক্ষা ও স্বীকৃতি”র মানদন্ডে সমাজকে আলোকিত করার প্রত্যয়ে অনুষ্ঠিত হয় “প্রথম BACF এওয়ার্ড ও কলেজ গ্রাজুয়েশন সংবর্ধনা” অনুষ্ঠান। বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের সভাপতি জনাব সোলায়মান ইবনে মজিব অন্তর সভাপতিত্তে এবং জনাব কামরুল হাসান ও মিসেস জোহরা খাতুন কলির সন্চালনায় অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জনাব আবু আমিন রহমান, প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, জনাব কাদের কিবরিয়া, ডঃ নিনা আহমেদ,ডাঃ ফাতেমা খাতুন, জনাব বদরুজ্জামান আলমগীর,মিসেস শেলী রহমান,মি. তারিক খান, মি. জ্যারেড জি সলোমন, মি. মেরি গে স্ক্যানলন, মি. টিমোথি পি., মি. শরীফ স্ট্রিট, জনাব মাহাবুবুল আলম তৈয়ুব, জনাব শেখ সিদ্দিক, জনাব খায়ের মোহাম্মদ মিয়া, জনাব মোহাম্মদ আবদুল্লাহ নান্নু, জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, জনাব মোহাম্মদ আরিফ হোসেন, জনাব সাইদুজ্জামান ডেনী, জনাব মোঃ মনির হোসেন, জনাব জেএ সুমন, জনাব মোঃ আশিকুর রহমান, জনাব ফারুক আহম্মেদ ভূঁইয়া পলাশ, জনাব মোঃ লুৎফর রহমান, মিসেস মলি মজুমদার,, জনাব মাসুদুল হাসান সরওয়ার ডেনিয়েল, মিস নূর জেমীসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ২০২৩ সালে পেনসিলভেনিয়ার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের “সম্মাননা পদক” ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে বেশ কয়েকজন সফল বাংলাদেশী আমেরিকানকে বিশেষ “সন্মাননা পদক” প্রদান করে সন্মানিত করা হয়। প্রদক প্রাপ্তরা হলেন জনাব আবু আমিন রহমান, প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, জনাব কাদের কিবরিয়া, ডঃ নিনা আহমেদ, জনাব বদরুজ্জামান, ডাঃ আব্দুল মালেক, জনাব শামস আহমেদের, জনাব মোঃ মুঈদুল।
এছাড়াও সমাজের বেশ কয়েকজন বাংলাদেশী আমেরিকান লিডারকে “সার্টিফিকেট সন্মাননা” প্রদান করা হয়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জনাব শেখ সিদ্দিক, মেয়র জনাব মাহাবুবুল আলম তৈয়ব, জনাব ইফতেখার হোসেন ফরহাদ, জনাব আলাউদ্দিন পাটোয়ারী, জনাব এম. হেলাল উদ্দিন, জনাব মোহাম্মদ আবদুল্লাহ নান্নু, জনাব মোঃ মনসুর আলী মিঠু, জনাব কাজী সাথাওয়াত হোসেন, জনাব কামাল উদ্দিন ভুট্টো, জনাব মোঃ মোশাররফ হোসেন, মিসেস ফাতেমা খাতুন, জনাব মঞ্জুরুল ইসলামসহ আরো অনেকে।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ নানা শ্রেনী পেশার অসংখ্য বাংলাদেশী আমেরিকান অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের শেষের দিকে মিসেস জলি দাস, মিসেস শারমিন তারা, জনাব আব্দুল হাফিজ চৌধুরী ও জনাব সালমান খন্দকারের মনোমুগ্ধকর দেশাত্মকবোদক গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের পূর্ণতা লাভ করে। সর্ব শেষে দেশীয় স্টাইলে মোরগ পোলাউ দিয়ে ডিনার পরিবেশন করা হয়।
সর্বশেষে সভাপতি জনাব সোলায়মান ইবনে মজিব অন্তু ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম আরিফ অনুষ্ঠানে উপস্থিত সন্মানিত অতিথীবৃন্দ, প্রিয় এওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ ও ফোরামের সকল সন্মানিত সদস্যবৃন্দকে ধন্যবাদ ও শুভেচ্ছা প্রদান করেন।