শোকবার্তা:
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মুহাম্মাদ ইউনুস আহমেদ বরিশালী এর পিতা মৌলভী হোসেন আহমেদ ৪ সেপ্টেম্বর’২৩ দুপরে ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহি রজিউন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান এক যৌথ বিবৃতিতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মুহাম্মাদ ইউনুস আহমেদ বরিশালী এর পিতা মৌলভী হোসেন আহমেদ এর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন।
এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহতালা’র দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।







