২২ শে সেপ্টেম্বর, শুক্রবার টাংগাইলে বিদেশে উচ্চ শিক্ষা এবং ভিসা প্রসেসিং এর সহায়তা দিতে গ্লোবাল স্টাডিনেট এর টাংগাইল শাখার শুভ উদ্বোধন হয়ে গেলো। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ আবুল আজাদ, আলহাজ্ব এনামুল হক ভূইয়া, শিল্পপতি মীর ওয়াহিদুন নবী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব।
গ্লোবাল স্টাডিনেট আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের সেনজেনভুক্ত সকল দেশ সহ বিশ্বের ৪০টির অধিক দেশের স্বনামধন্য ৭০০ টির বেশি বিশ্ববিদ্যালয়ে সরাসরি উচ্চ শিক্ষার্থে ভর্তি, স্কলারশিপ এবং ভিসা সহায়তার সুযোগ করে দিচ্ছে। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংক লোন ও স্পনসরের ক্ষেত্রেও সহযোগিতা করে থাকছে। এক্ষেত্রে তারা শুধুমাত্র ভিসা প্রাপ্তির পরই সার্ভিস চার্জ নিয়ে থাকে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও সিইও জনাব সৈয়দ আবুল হাসানাত, তাঁর দীর্ঘদিনের বিলেতের শিক্ষা জীবন এবং দেশি ও বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও পরিচালক হিসেবে কর্মরত থাকার সুবাদে বিশ্বের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে চলেছেন। তিনি জানান, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এ অগ্র যাত্রায় সুশিক্ষা ও দক্ষ মানব সম্পদের কোন বিকল্প নেই। বর্তমানে দেশে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা, শহর কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা জীবনে কাজের সীমাবদ্ধতা এসব কারনে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি শেষ করতে একজন শিক্ষার্থীর পরিবারের যে খরচ হয় এর থেকে কম খরচেই বিশ্বের নামি-দামি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা ও খণ্ডকালীন কাজের মাধ্যমে শিক্ষা জীবনেই একজন শিক্ষার্থী নিজেকে সাবলম্বী করে তুলতে পারেন এবং হতে পারে দেশ ও পরিবারের গর্ব। বিদেশে বিশ্বমানের লেখাপড়ার পাশাপাশি নিজেকেও গড়তে পারে বিশ্ব মানের মানুষ হিসেবে।
তবে, দুঃখের বিষয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা অভাবে আনেকেই পিছিয়ে পরছেন। এছাড়াও, কেউকেউ না-বুঝে অনেকসময় প্রতারক দালালের খপ্পরে পরে সর্বশান্ত হচ্ছেন। তাই একজন শিক্ষাবিদ হিসাবে সবসময় আমার ছাত্র-ছাত্রী ও অবিভাবকদের বিদেশে উচ্চশিক্ষার জন্য সবসময় সুপরামর্শ দিয়েছি।
আমরা চাই, টাংগাইলসহ সারাদেশের শিক্ষার্থীরা বিশ্বদরবারে নিজেদের তুলে ধরুক, পরিবার ও দেশের জন্য উন্মোচন করুক সম্ভাবনার নতুন দুয়ার। সে প্রয়াস নিয়েই গ্লোবাল স্টাডিনেট বিদেশে উচ্চ শিক্ষায় আগ্রহীদের সকল সমস্যার সমাধান নিয়ে কাজ করতে বদ্ধ পরিকর। এই প্রতিষ্ঠান টাংগাইলসহ সারা বাংলাদেশের বিদেশে উচ্চ শিক্ষা গ্রহনে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রতিষ্ঠানটির সিইও প্রত্যাশা ব্যক্ত করেন। উদ্ভোধনী অনুষ্ঠানের শেষে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।








