Monday, November 9, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

দ্বাদশ সংসদ নির্বাচন উদ্বেগের মধ্যেই তফসিলের অপেক্ষা

admin by admin
November 7, 2023
in জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

সংঘাত-সহিংসতা আর উদ্বেগের মধ্যে রাজনৈতিক সমঝোতার কোনো ইংগিত নেই। কিন্তু নির্বাচন কমিশনের হাতে ফুরিয়ে আসছে সময়। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছে সাংবিধানিক সংস্থাটি।

নির্বাচনের অনুকূল পরিবেশ যে তৈরি হয়নি, সে কথা খোদ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের মুখেই এসেছে কিছুদিন আগে। তবে তিনি এও বলেছেন, পরিবেশ অনুকূল না হলেও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নির্বাচন কমিশনের নেই।

তফসিল ঘোষণার আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসেছিল ইসি। বিএনপিসহ সমমনারা তাতে যোগ দেয়নি।

যেসব দল যোগ দিয়েছে, তাদেরও অনেকের কথায় ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগের বিষয়টি এসেছে। কিন্তু সিইসি আগের মতই দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা নিরসনের দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন।

গত শনিবার সেই সংলাপের শেষে কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলোর বিবদমান সঙ্কট নিরসনে নির্বাচন কমিশনের কোনো ম্যান্ডেট নেই। দলগুলোকেই নিজেদের মধ্যে আলোচনা করে সঙ্কটের সমাধান করে অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে। সময়সীমা সংবিধানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরমধ্যে আমাদের নির্বাচন করতে হবে। ইসির সামনে, পেছনে, পাশে খুব বেশি স্পেস নেই।

প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ মীমাংসার জন্য আলোচনা বা সংলাপের তাগিদ বিভিন্ন মহল থেকেই এসেছে। বিদেশি কুটনীতিকরাও এ বিষয়ে কথা বলে আসছেন বেশ কিছুদিন ধরে। তাতে সাড়া দেয়নি কোনো পক্ষই।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, এখন আর সংলাপের পরিবেশ নেই। অন্যদিকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি এখন রয়েছে হরতাল-অবরোধের মত কর্মসূচিতে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার (৫ নভেম্বর) বলেছেন, সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না। সংলাপের পার্ট শেষ। এক সময় বলেছিলাম কন্ডিশন তুলে নাও, আমরা ভেবে দেখব। এখন তারা যা করেছে, সংলাপের কোনো পরিবেশ নেই।

 

অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারা (সরকার) নিশ্চুপ, নিস্তব্ধ পরিবেশে একটা নির্বাচনের নামে তামাশা করবেন এবং শেখ হাসিনা যে তালিকা ধরিয়ে দেবেন, প্রধান নির্বাচন কমিশনার সেই তালিকা অনুযায়ী বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করবেন।

দ্বিতীয় দফায় দুই দিনের অবরোধ শেষে আবার নতুন কর্মসূচি ঘোষণা হবে জানিয়ে তিনি বলেছেন, এই দুর্বিনীত সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে, এদের পতন ঘটাতে হবে।

সংবিধানের নিয়ম অনুযায়ী, ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন শেষ করতে হবে নির্বাচন কমিশনকে। সেই ক্ষণ গণনা শুরু হয়ে গেছে গত ১ নভেম্বর।

আর নির্ধারিত পদ্ধতিতে (দলীয় সরকারের অধীনে) ও নির্ধারিত সময়ের মধ্যে (মেয়াদ শেষের আগের ৯০ দিনে) এ নির্বাচনের আয়োজন করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।

সেজন্য নভেম্বরের দ্বিতীয়ার্ধেই তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ডেকে ভোটের সার্বিক প্রস্তুতি জানানো হয়েছে ইসির তরফ থেকে।

আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে অবহিত করবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। এরপর ১০ ও ১১ নভেম্বর ডিসি-এসপিদের সঙ্গে বৈঠক এবং নির্বাচনী ব্যবস্থাপনার অ্যাপ উদ্বোধনের কর্মসূচি রয়েছে ইসির।

বিভিন্ন ধরনের নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে জেলা নির্বাচন কার্যালয়গুলোতে পৌঁছে গেছে। বৃহস্পতিবারের মধ্যে অমোচনীয় কালি ও স্ট্যাম্প প্যাডও পাঠানো হবে।

রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ও অন্যান্য বিষয় গুছিয়ে ভোটের সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত করতে ডাকা হবে কমিশন সভা। টেলিভিশন ও বেতারের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন সিইসি।

সব ঠিক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহেই ভোট শেষ করতে চায় নির্বাচন কমিশন। সেজন্য এখন সিইসির ভাষণ প্রস্তুতি ও নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনায় ব্যস্ত সময় পার করছে ইসি।

 

# প্রথম সংসদ নির্বাচন: তফসিল ১৯৭৩ সালের ৭ জানুয়ারি, ভোট ৭ মার্চ

# দ্বিতীয় সংসদ নির্বাচন: তফসিল ১৯৭৮ সালের ২ ডিসেম্বর, ভোট ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি

# তৃতীয় সংসদ নির্বাচন: তফসিল ১৯৮৬ সালের ২ মার্চ, ভোট ৭ মে

# চতুর্থ সংসদ নির্বাচন: তফসিল ১৯৮৭ সালের ২৬ ডিসেম্বর, ভোট ১৯৮৮ সালের ৩ মার্চ

# পঞ্চম সংসদ নির্বাচন: তফসিল ১৯৯০ সালের ১৫ ডিসেম্বর, ভোট ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি

# ষষ্ঠ সংসদ নির্বাচন: তফসিল ১৯৯৫ সালের ৩ ডিসেম্বর, ভোট ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি

# সপ্তম সংসদ নির্বাচন: তফসিল ১৯৯৬ সালের ২৭ এপ্রিল, ভোট ১২ জুন

# অষ্টম সংসদ নির্বাচন: তফসিল ২০০১ সালের ১৯ অগাস্ট, ভোট ১ অক্টোবর

# নবম সংসদ নির্বাচন: তফসিল ২০০৮ সালের ২ নভেম্বর, ভোট ২৯ ডিসেম্বর

# দশম সংসদ নির্বাচন: তফসিল ২০১৩ সালের ২৫ নভেম্বর, ভোট ২০১৪ সালের ৫ জানুয়ারি

# একাদশ সংসদ নির্বাচন: তফসিল ২০১৮ সালের ৮ নভেম্বর, ভোট ৩০ ডিসেম্বর

ভোটের পথে নির্বাচন কমিশন : ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও মো. আনিছুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের গুরুদায়িত্ব তাদের ওপরই ন্যস্ত।

 

দায়িত্ব নেওয়ার পর এ কমিশন এ পর্যন্ত তিন দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে।

নির্বাচন বিষয়ে ২০২২ সালের ১৭ জুলাই থেকে ৩১ জুলাই রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে প্রথম দফা সংলাপ করে ইসি। চলতি বছর ১৯ জুন, ২১ জুন ও ২৮ জুনে ইভিএমের কারিগরি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হয়। আর গত ৪ নভেম্বর হয় ভোট প্রস্তুতি নিয়ে নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনা।

এর মধ্যে আরপিও সংশোধন করে সবস্তরে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার সময় বাড়ানোর পাশাপাশি কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। প্রার্থিতা বাতিল হলে নতুন করে একই নির্বাচনে প্রার্থী হওয়া যবে না। প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ঋণ ও বিল খেলাপিরা মনোনয়ন দাখিলের আগের দিন পরিশোধ করতে পারবেন। প্রার্থীকে মনোনয়ন জমায় বাধা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিতে ২-৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান করা হয়েছে।

এছাড়া আরপিও অনুযায়ী নির্বাচন পরিচালনা বিধি সংশোধন করে অনলাইনে মনোনয়নপত্র জমার সুযোগ তৈরি; মনোনয়নপত্রে টিআইএন নম্বর দেওয়া বাধ্যতামূলক করা, মনোনয়নপত্রে পুরুষ; প্রার্থীদের ফরমে নারীর পাশাপাশি হিজড়া হিসেবে নিজের পরিচয় দেওয়ার ঘর রাখা; মনোনয়নপত্র বাতিল হলে আপিলের সময়সীমা ৩ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করা হয়েছে।

পাশাপাশি নতুন দলের সংরক্ষিত প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক নির্ধারণ করা হয়েছে এবং সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০ হাজার টাকা।

 

সংসদীয় আসন পুননির্ধারণ : এ বছরের ফেরুয়ারিতে ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করা হয়। ৩৮ আসনে ১৮৬টি দাবি-আপত্তি আবেদন নিষ্পত্তি করে ১ জুন প্রকাশ করা হয় চূড়ান্ত সীমানা।

এর মধ্যে ২৯০টি আসনের সীমানা আগের মত রাখা হলেও ১০টি আসন নতুন সীমানা পেয়েছে। আসনগুলো হল– পিরোজপুর-১ ও ২, গাজীপুর ২ ও ৫, ফরিদপুর ২ ও ৪, কুমিল্লা ১ ও ২ এবং নোয়াখালী ১ ও ২ আসন।

নতুন দল : বিএনএম ও বিএসপি নামে দুটি নতুন দলকে নিবন্ধন দেওয়া হয় অগাস্টে।

সবশেষ একাদশ সংসদে নিবন্ধিত ছিল ৩৯টি; পরে আদালতের আদেশে ৩টি (বাংলাদেশ জাসদ, ইসানিয়াত বিপ্লব, তৃনমূল বিএনপি) নিবন্ধন পায়।

এখন নিবন্ধিত দলের সংখ্যা ৪৪; যারা সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ তে পারবে।

নিবন্ধিত দলগুলো হল– আওয়ামী লীগ, ইসলামী ঐক্যজোট, এলডিপি, তৃনমূল বিএনপি, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিজেপি, সিপিবি, বাংলাদেশ মুসলীম লীগ, এনপিপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফোরাম, গণতন্ত্রী পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, খেলাফত মজলিশ, বিএমএল, বিএনএফ, গণফ্রন্ট ও ইনসানিয়তা বিপ্লব বাংলাদেশ।

 

বিএনপি, জেপি, বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ তরিকত ফেডারেশন, কৃষক শ্রমিক জনতালীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাসদ, জেএসডি, জাকের পার্টি, বাসদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, মুক্তিজোট, বাংলাদেশ জাসদ ও বিএনএম।

দলীয় প্রার্থীদের বাইরে স্বতন্ত্র প্রার্থী হতে মোট ভোটারের ১% সমর্থন তালিকা দিতে হবে।

ভোটার কত : নির্বাচন কমিশন আসনভি্ত্তিক ভোটার তালিকাও প্রকাশ করেছে নভেম্বরে। দেশে মোট ভোটার এখন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ; ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং ৮৫২ জন হিজড়া।

খসড়া ভোটকেন্দ্রের তালিকা ১৬ অগাস্ট প্রকাশ করা হয়। দাবি আপত্তি নিষ্পত্তি হয় ১১ সেপ্টেম্বর।

সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা এবার ৪২ হাজার ১০৩টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

প্রার্থী হতে যা লাগবে : সংসদ নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি মনোনয়পত্র গ্রহণ ও দাখিল করা যাবে। পাশাপাশি অনলাইনেও সুযোগ রাখা হবে।

অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে চাইলে ইসির ওয়েবসাইটের সংশ্রিষ্ট লিঙ্কে প্রবেশ করে (পোর্টাল) রেজিস্ট্রেশন করতে হবে। নিবন্ধন শেষ হওয়ার পর পোর্টালে লগ ইন করে মনোনয়নপত্র পূরণ ও দাখিল করতে হবে।

মনোনয়নপত্রের সঙ্গে দলের সভাপতি/সাধারণ সম্পাদক বা সম পদাধিকারীর স্বাক্ষরে প্রত্যয়ন দিতে হবে। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এলাকার ১% ভোটারের সমর্থন তালিকা দিতে হবে। স্বতন্ত্র প্রার্থী ইতোপূর্বে সংসদ সদস্য নির্বাচিত হলে দলিলাদি দিতে হবে।

প্রার্থীদের জামানত হিসেবে ২০ হাজার টাকা, হলফনামায় ৩০০ টাকার স্ট্যাম্পে ৮টি তথ্য সম্বলিত দলিলাদি দিতে হবে। আয়ের উৎস, সম্পদ, দায়, আয় ব্যয় বিবরণীও দিতে হবে। সঙ্গে দিতে হবে আয়কর রিটার্নের কাগজপত্র। নিবন্ধিত দলের দলীয় প্রার্থীর দলের মনোনয়ন লাগবে।

এ নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমা সর্বোচ্চ ২৫ লাখ টাকা। প্রার্থী বা তার এজেন্টের নির্ধারিত অ্যাকাউন্টের বাইরে অন্য অ্যাকাউন্ট থেকে এ খাতে ব্যয় করা যাবে না। সূত্র : বিডিনিউজ

Views: 259

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

by admin
November 9, 2026
0
465

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু'পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।। আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল খেলাকে...

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

by admin
November 9, 2026
0
13

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি'র র‍্যালি ও সমাবেশ মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব...

*বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন*

*বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন*

by admin
November 9, 2026
0
4

*বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন* বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘মজিদ...

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

by admin
November 9, 2026
0
10

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি (টিপিএসবি)-এর কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান...

তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট !

তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট !

by admin
November 8, 2026
0
36

তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট ! রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবন আকন্ঠ দূর্নীতিতে...

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by admin
November 7, 2026
0
7

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রাজাপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।। November 9, 2026
  • রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ November 9, 2026
  • ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত! November 9, 2026
  • নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন November 9, 2026
  • বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ November 9, 2026
  • পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত November 9, 2026
  • *বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন* November 9, 2026
  • *গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত* November 9, 2026
  • ​শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ November 9, 2026
  • নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার November 9, 2026
  • ক্ষমতার কুশীলবদের পতন:ইরান যুদ্ধের মূল্য চুকাল আমেরিকার ট্রাম্প ও ইসরায়েলের নেতানিয়াহু November 9, 2026
  • বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা November 9, 2026
  • কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে November 8, 2026
  • বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার November 8, 2026
  • সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান November 8, 2026
  • যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা November 8, 2026
  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

      হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

      November 9, 2026
      রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

      রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

      November 9, 2026
      ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

      ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

      November 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d