Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

নির্বাচনের ক্ষণ গণনা শুরু, কেমন ভোট চায় ইসি

admin by admin
November 11, 2023
in জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের দিন তারিখ ঘোষণা করে তফসিল ঘোষণার আগে বাকি কেবল আর একটি আনুষ্ঠানিকতা, সেটি হলো নির্বাচন কমিশনের সভা আহ্বান।

নির্বাচন পদ্ধতি নিয়ে প্রধান দুই রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ সত্ত্বেও নির্বাচন কমিশন চাইছে একটি ‘উৎসবমুখর’ নির্বাচন যা হয়ে থাকবে উদাহরণ।

তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী পক্ষের টানা অবরোধের কারণে অংশগ্রহণমূলক নির্বাচন এখন পর্যন্ত অনিশ্চিত। তফসিল ঘোষণার আগে আগে কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে আলোচনা করেছে, সেখানে নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ১৮টিকেই পায়নি তারা।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত ও তার শরিক দলগুলোর পাশাপাশি ধর্মভিত্তিক ও বামপন্থী আরও কিছু দল অংশ নেয়নি।

 

বিএনপি তার জোট ভেঙে দিলেও সাবেক শরিকরাও তাদের মতোই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে। বিএনপির সেই যুগপৎ আন্দোলনে নেই সিপিবিসহ বামপন্থী কয়েকটি দল। তবে ভোটে না যাওয়ার সিদ্ধান্ত আছে তাদেরও। ধর্মভিত্তিক দল ইসলামী আন্দোলনও জানিয়েছে তারা বর্তমান সরকারের অধীনে ভোটে যাবে না।

তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন আয়োজন তাদের সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব তাদের পালন করতেই হবে।

নির্বাচনের ক্ষণ গণনা শুরু

>> ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, এর আগে ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে।

সেই হিসাবে গত ১ নভেম্বর নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে।

>> তফসিল ঘোষণার বিষয়ে ইসির পরিকল্পনার নভেম্বরের সেই দ্বিতীয় সপ্তাহ চলছে এখন।

এই ‘সাংবিধানিক দায়িত্ব’ পালনে কমিশনের পক্ষ থেকে যা যা প্রস্তুতি নেওয়ার তা গুটিয়ে আনা হয়েছে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী এরই মধ্যে শেষ হয়েছে। সারাদেশের মাঠ প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নির্বাচনী আইন-বিধি, ব্যবস্থাপনা বিষয়ে মত বিনিময়মূলক যে ‘প্রশিক্ষণসূচি’ চলছে, সেটি শেষ হচ্ছে শনিবার।

মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের এরই মধ্যে যে বার্তা দেওয়া হয়েছে, সেটি হলো, ‘যে কোনো মূল্যে নিরপেক্ষ থাকতে হবে, জনগণ যেন তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারে, সে জন্য আইনে যে ক্ষমতা আছে, সেটির প্রয়োগ করতে হবে।’

নির্বাচন হবে হবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গত কয়েক দিন ধরেই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই তা জানিয়ে দেওয়া হতে পারে।

কবে তফসিল : নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, শনিবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার পর যে কোনো দিন ডাকা হবে কমিশন সভা। সেখানে সব কিছু চূড়ান্ত করে জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এতে মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাইয়ের তারিখ (এক বা একাধিক), মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ও ভোটের জন্য তারিখ (এক বা একাধিক) থাকবে।

 

গত বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানিয়ে এসেছে নির্বাচন কমিশন। এখন কমিশন সভা করে আসবে তফসিলের ঘোষণা।

এরপর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর অনুচ্ছেদ ১১ (১) অনুযায়ী নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দেবে। রিটার্নিং অফিসাররা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করার পর বঙ্গভবন থেকে বেরিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্রুত আমরা তফসিল ঘোষণা করব। কারণ, সময় হয়ে গেছে। … আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সম্ভাব্য সময়সূচি জানিয়ে দেব।

এ নির্বাচন কমিশনার আনিছুর রহমান গত সপ্তাহে বলেছেন, আগামী এক সপ্তাহেই হয়ত তফসিল হয়ে যাবে।

কারা হবেন রিটার্নিং কর্মকর্তা : তফসিলের আগে কমিশন সভাতেই রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কারা হবেন, সেই বিষয়টি চূড়ান্ত হতে পারে।

প্রথা অনুযায়ী, তফসিল ঘোষণার দিনই রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে থাকে নির্বাচন কমিশন। জেলা প্রশাসকরাই রিটার্নিং অফিসার নিয়োগ পেয়ে থাকেন, সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের দুই বিভাগীয় কমিশনার।

>> সবশেষ একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন ৬৬ জন (৬৪ জন ডিসি এবং বিভাগীয় কমিশনার ২ জন)।

>> সহকারী রিটার্নিং অফিসার ছিলেন- ৫৮১ জন (ইউএনও ৪৯২ জন, এসি ল্যান্ড ২৩ জন, এডিসি ১০ জন, জেডইও ৯ জন, জেলা নির্বাচন অফিসার ৮ জন, উপজেলা নির্বাচন অফিসার ৩০ জন। সিইও ৩ জন, সার্কেল অফিসার ১ জন, আইন কর্মকর্তা ১ জন ও ডিডিএলডি ৪ জন।

ইসির নিজস্ব কর্মকর্তারা এখন পর্যন্ত জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাননি। ২০০৯ সালে এটিএম শামসুল হুদা কমিশন সিটি করপোরেশন প্রথমবারের মতো উপনির্বাচনে এই নিয়োগ দেয়।

এরপর থেকে সিটি করপোরেশন ও সংসদীয় আসনের উপ নির্বাচনে উপসচিব পদমর্যাদার আঞ্চলিক ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব দিয়ে আসছে ইসি।

সবশেষ ব্রাহ্মণবাড়িয়া উপ নির্বাচনেও দায়িত্ব পালন করেছে ইসি কর্মকর্তা। কিন্তু লক্ষ্মীপুর ও পটুয়াখালী উপনির্বাচনে রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করেন ডিসি।

 

নির্বাচন কর্মকর্তারা এবার জাতীয় নির্বাচনে তাদের রিটার্নিং কর্মকর্তা করার দাবি জানিয়ে আসছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর অনুচ্ছেদ ৭ এ বলা হয়েছে, কমিশন প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে কোনো সদস্য নির্বাচনের উদ্দেশ্যে একজন রিটার্নিং অফিসার নিয়োগ করবে; এবং কোনো ব্যক্তিকে দুই বা ততধিক নির্বাচনী এলাকার জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করা যাবে।

কমিশন প্রয়োজনীয় সংখ্যক সহকারী রিটার্নিং নিয়োগ করতে পারবে তবে একজনকে একাধিক নির্বাচনী এলাকার জন্য নিয়োগ করা যাবে না।

রিটার্নিং অফিসারদের প্রতি ইসির ‘বার্তা’ : শুক্রবার মাঠ প্রশাসনের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের মূল চাওয়াটা হচ্ছে-ভোটারের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা যেন ব্যাহত না হয়। ভোটাররা ভোট যেন দিতে পারে-এ জিনিসটা আমরা দেখতে চাচ্ছি ভোটের দিন।

সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ বজায়ে ডিসি ও পুলিশ সুপারের সমন্বয়ের তাগিদ দিয়ে তিনি বলেন, সমন্বয় করে সুন্দরভাবে নির্বাচনটাকে তুলে আনার চেষ্টা করবেন। দায়িত্ববোধ দিয়ে অনুধাবন করবেন, ক্ষমতা ও শক্তি দিয়ে নয়। দায়িত্ব পালন করতে গিয়ে আপনার ক্ষমতা প্রয়োগের প্রয়োজন হয় তখন ক্ষমতা ও শক্তি দেখাবেন।

নির্বাচন কমিশনের চাওয়া তুলে ধরে সিইসি বলেন, আমাদের বার্তা হচ্ছে- নির্বাচনটা শান্তিপূর্ণ করবে, সুশৃঙ্খল করবেন। গতকাল মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছি, উনিও চেয়েছেন নির্বাচনটা যেন সুশৃঙ্খল হয়। সুশৃঙ্খল আমি করাতে পারব না, আপনাদেরকে করাতে হবে।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান প্রশাসনের কর্মকর্তাদের বলেন, নির্বাচন একটা টিম ওয়ার্ক। এ টিম ওয়ার্কের মধ্যে আপনারাই হচ্ছেন মাঠ পর্যায়ে বিশ্বস্ত প্রতিনিধি।

এ নির্বাচন কমিশনারের মতে, এখনকার ‘আগের মতো নেই’। এখন সব কিছু দৃশ্যমান। গণমাধ্যম এখন ‘চোখ’ হিসেবে কাজ করে। এখানে লুকোচুরির কিছু নেই।

তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনটা যেন সুন্দর হয়, আমরা যেন প্রশংসিত হই, যেন জনগণ, ভোটার, প্রার্থীদের আস্থা অর্জন করতে পারি। … অতীত থেকে শিক্ষাগ্রহণ করে আমরা সুন্দর, অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর এমন একটা নির্বাচন উপহার দেব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়োগ দেবেন মূলত রিটার্নিং অফিসার। যিনি রিটার্নিং অফিসার থাকবেন তারই কাজ হবে উনাদের দিকে নজরদারি রাখা।

মাঠ প্রশাসন ও কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, যখন আমরা নিরপেক্ষতা হারিয়ে ফেলি তখনই একটা প্রশ্নের জন্ম হয়, জনগণ-প্রার্থী সবার মধ্যে একটা ক্ষোভ হয়। এই ক্ষোভের যেন সৃষ্টি না হয়, কোনোভাবেই যেন তার প্রকাশ না দেখি।

Post Views: 255

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
5

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
71

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
16

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
93

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
21

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      September 20, 2026
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d