Monday, November 9, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

শঙ্কার মধ্যেই ভোটের বাদ্য বাজল ‘অগ্নিপরীক্ষা’ আওয়ামী লীগ-বিএনপির, সমঝোতা কি হবে?

admin by admin
November 16, 2023
in জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

এক দশক আগের স্মৃতি ফিরিয়ে এনে, ভোট বর্জনের ঘোষণা দিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ আর ক্ষমতাসীন আওয়ামী লীগের আনন্দ মিছিলের মধ্যে ‘ভোটের ট্রেন’ ছেড়ে দিল নির্বাচন কমিশন; দ্বাদশ জাতীয় নির্বাচনের দিনক্ষণের ঘোষণা এল।

দেশের ইতিহাসে প্রথম সিইসি হিসেবে সরাসরি সম্প্রচারে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে কাজী হাবিবুল আউয়াল জানালেন, নতুন বছরের শুরুতেই- ৭ জানুয়ারি দেশের ৩০০ সংসদীয় আসনে ভোটের আয়োজন হবে।

তবে নির্বাচন প্রশ্নে দলগুলোর মধ্যে যে ‘রাজনৈতিক মতভেদ’ আছে, সে কথা তিনি নিজেও স্বীকার করে নিলেন। মতভেদ থেকে সংঘাত ও সহিংতা হলে তা থেকে সৃষ্ট অস্থিতিশীলতা যে নির্বাচন প্রক্রিয়ায় ‘বিরূপ প্রভাব’ বিস্তার করতে পারে, সে কথা স্মরণ করিয়ে দিলেন।

সেজন্য সংলাপের আহ্বান জানিয়ে হাবিবুল আউয়াল বললেন, মতৈক্য ও সমাধান প্রয়োজন। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করব, সংঘাত ও সহিংসতা পরিহার করে সদয় হয়ে সমাধান অন্বেষণ করতে।

তফসিল নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া বিশ্লেষকদের কাছে অনেকটা অনুমিতই ছিল। আগের ঘোষণা অনুযায়ী তফসিলকে স্বাগত জানিয়ে দেশজুড়ে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

অন্যদিকে বিএনপি এ তফসিলকে ‘একতরফা’ আখ্যায়িত করে বলছে, এ তফসিলে দেশে ‘কোনো দিন নির্বাচন হবে না’। সমমনা জোট ও দলগুলোর প্রতিক্রিয়াও একই।

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারা দেশে অবরোধের কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দলগুলো। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন করার অবস্থানে অনড়।

তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল হবে। এর আগেই বুধবার সন্ধ্যার পর কয়েক জেলায় সংঘাতের খবর এসেছে।

ভোট বর্জনের ঘোষণা, হরতাল-অবরোধ আর সমঝোতার প্রশ্নে অনমনীয় মনোভাব জনমনে ফিরিয়ে আনছে দশম জাতীয় সংসদ নির্বাচনের স্মৃতি; নানান শঙ্কা উঁকি দিচ্ছে।

২০১৪ সালে সেই নির্বাচন বর্জন করেছিল বিএনপি ও সমমনা দলগুলো। ব্যাপক সহিংসতার মধ্যে নির্বাচনে জিতে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

এরপর ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিলেও ভোটের ফলে তাদের ভরাডুবি হয়। ‘আগের রাতে’ ভোট হয়ে যাওয়ার অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে দলটি।

এবার ২০১৪ সালের মত একই দাবিতে আন্দোলন করছে বিএনপি। বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে রাজনীতিতে ফিরে এসেছে সহিংসতা। তাতে অনেকেরই প্রাণ গেছে। যানবাহনে অগ্নিসংযোগ আর নাশকতার খবর আসছে প্রতিদিন।

এমন প্রেক্ষাপটে তফসিল ঘোষণার দিন দুই আগে যুক্তরাষ্ট্র দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে নিঃশর্ত সংলাপের আহ্বান জানালেও বিবাদমান পক্ষগুলো তাতে সাড়া দেয়নি। বিএনপি এ সংলাপে কোনো ফায়দা দেখছে না। আওয়ামী লীগ বলেছে, এখন আর সংলাপের ‘সময় নেই’।

বিপরীতমুখী রাজনৈতিক অবস্থানের মধ্যে ভোটারদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি নির্বাচনে আসবে, না কি ২০১৪ সালের মত বর্জন করে তা প্রতিহত করার চেষ্টা চালাবে?

জনমনে সেই শঙ্কার বিষয়টি তুলে ধরে মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, হয়ত এখন যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতেই নির্বাচন হবে। তফসিল পরে দিলেও একই অবস্থা হত। জনগণের মাঝে এ নিয়ে ভয়-ভীতি আছে।

সংলাপের মানসিকতা কারও মধ্যে না থাকার কথা তুলে ধরে তিনি বলেন, সংলাপ তো কেউ-ই করতে চাচ্ছে না। সংলাপ কোনো পক্ষই চাচ্ছে না।

আমার দাবি মানতে হবে- তাহলে সংলাপ হবে, এভাবে তো হয় না। কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, সেটা চিন্তা করেই তো সংলাপ। কিন্তু শর্ত জুড়ে দিলে তো সংলাপ হবে না।

সমঝোতার আহ্বান সিইসির : রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে সমঝোতার পথে আসা, সবার নির্বাচনে অংশগ্রহণ, সংলাপ, নির্বিঘ্নে জনগণকে ভোট দিতে আসার আহ্বানও ছিল সিইসি কাজী হাবিবুল আউয়ালের তফসিল ঘোষণার বক্তব্যজুড়ে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। এর তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিপরীতমুখী অবস্থানে থাকা রাজনৈতিকগুলোকে সংলাপে বসে সমাধান খোঁজার তাগিদ দিয়েছেন সিইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনে সকল দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাকে সর্বদা স্বাগত জানাবে। পারস্পরিক প্রতিহিংসা, অবিশ্বাস ও অনাস্থা পরিহার করে সংলাপের মাধ্যমে সমঝোতা ও সমাধান অসাধ্য নয়।

নির্বাচন কীভাবে হবে, সেই প্রশ্নে রাজনৈতিক মতভেদ থাকার কথা তুলে ধরেই তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত অনুকূল রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু নির্বাচন প্রশ্নে, বিশেষ করে নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতির প্রশ্নে দীর্ঘ সময় ধরে দেশের সার্বিক রাজনৈতিক নেতৃত্বে মতভেদ পরিলক্ষিত হচ্ছে।

সিইসি বলেন, বহুদলীয় রাজনীতিতে মতাদর্শগত বিভাজন থাকতেই পারে। কিন্তু মতভেদ থেকে সংঘাত ও সহিংতা হলে তা থেকে সৃষ্ট অস্থিতিশীলতা নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব বিস্তার করতে পারে।

মতৈক্য ও সমাধান প্রয়োজন। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করব, সংঘাত ও সহিংসতা পরিহার করে সদয় হয়ে সমাধান অন্বেষণ করতে।

নিজেরা চেষ্টা করেও বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলকে আলোচনার টেবিলে আনতে না পারার ব্যর্থতার কথাও ভাষণে স্মরণ করেন সিইসি।

তিনি বলেন, আগ্রহী সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সমাজ, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, সিনিয়র সাংবাদিক এবং নির্বাচন বিশেষজ্ঞসহ বিভিন্ন অংশীজনদের সাথে একাধিকবার সংলাপ ও মতবিনিময় করেছি। তাদের মতামত শুনেছি। সুপারিশ জেনেছি। আমাদের অবস্থানও ব্যাখ্যা করেছি।

নিবন্ধিত অনাগ্রহী সকল রাজনৈতিক দলকেও একাধিকবার আমন্ত্রণ জানিয়েছি। তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।

 

রাজনৈতিক দলগুলোকে তিনি মনে করিয়ে দেন, পরমতসহিষ্ণুতা, পারস্পরিক ‍আস্থা, সহনশীলতা ও সহমর্মিতা টেকসই ও স্থিতিশীল গণতন্ত্রের জন্য আবশ্যকীয় নিয়ামক।

জনগণকে আনন্দমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, জনগণকে অনুরোধ করব, সকল উদ্বেগ উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে।

তিনি বলেন, ভোট আপনার । ভোট প্রদানে কারও হস্তক্ষেপ বা প্ররোচনায় প্রভাবিত হবেন না। কোনো রকম হস্তক্ষেপ বা বাধার সম্মুখীন হলে একক বা সামষ্টিকভাবে তা প্রতিহত করবেন।

আওয়ামী লীগ ও সমমনাদের ‘স্বাগত’ : সিইসির ঘোষণার পরপরই জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ ও এর সমমনা রাজনৈতিক দলগুলো। তফসিলকে স্বাগত জানিয়ে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিলও করেছে ক্ষমতাসীন দল এবং এর অঙ্গ সংগঠনগুলো।

ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের ট্রেন কারও জন্য অপেক্ষা করবে না। তত্ত্বাবধায়ক সরকার চেয়ে বিএনপির ভোট বর্জনের ঘোষণার প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা ‘নির্বাচনী ট্রেনে’ না উঠলে কিছু করার নেই।

গণতন্ত্র ও সাংবিধানিক শাসনের অংশ হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্র রক্ষাকারী বাঙালির জন্য আজকের দিনটি খুব আনন্দের একটি ঐতিহাসিক দিন।

আগামী শুক্রবার (১৭ নভেম্বর) দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা হবে জানিয়ে তিনি বলেন, মনোনয়নপত্র ফরম বিক্রি হবে একই সময়ে।

তফসিলকে স্বাগত জানিয়ে ঢাকায় মিছিল করেছে আওয়ামী লীগে জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদও।

এক বিবৃতিতে দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ আইন সংবিধান সমুন্নত থাকলো, সংবিধানের প্রাধান্য সংরক্ষিত হলো, নির্বাচন বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা ও সন্ত্রাসবাদী শক্তি পরাজিত হলো।

তফসিল প্রত্যাখ্যান বিএনপি ও সমমনাদের : বিএনপি এবং তাদের সঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর অবরোধের মধ্যে তফসিল ঘোষণা করেছেন সিইসি।

ঢাকায় কোনো বিক্ষোভ দেখাতে না পারলেও তফসিল প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন জেলায় সন্ধ্যায় মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
শঙ্কার মধ্যেই ভোটের বাদ্য বাজল

জাতীয় নির্বাচনের তফসিলকে ‘একতরফা’ আখ্যা দিয়ে তা ‘ঘৃণাভরে’ প্রত্যাখান করার কথা জানিয়ে সন্ধ্যায় ভার্চুয়াল ব্রিফিংয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সিইসি গোটা জাতির সঙ্গে ‘ইয়ার্কি করেছেন’ মন্তব্য করে তিনি বলেন, ‘গোটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর্যপুরি আহ্বান উপেক্ষা করে ‘নিশিরাতের সরকারের তল্পিবাহক’ নির্বাচন কমিশন ‘একতরফা’ নির্বাচনের ‘তামাশার তফসিল’ ঘোষণা করেছে।

শেখ হাসিনার নির্দেশে আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য ‘মেরুদণ্ডহীন ও পক্ষপাতদুষ্ট’ নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তা আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখান করছি।

গত ২৯ অক্টোবর হরতালের পর এক দিন বাদ দিয়ে টানা কর্মসূচি পালন করছে বিএনপি। দুটি কর্মদিবস বাদ দিয়ে প্রতি কর্মদিবসেই অবরোধ চালিয়ে আসছে দলটি।

এ তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় দেশে যে ‘ভয়াবহ অচলাবস্থা’ ও ‘চরম রাজনৈতিক অস্থিরতা’ তৈরি হবে তার পুরো দায়ভার সরকার ও নির্বাচন কমিশনকেই বহন করতে হবে বলেও ঘোষণা দেন এই বিএনপি নেতা।

সিইসি ‘অবাধ, সুষ্ঠু’ নির্বাচনের যে প্রতিশ্রুতির কথা বলেছেন, তাকে ‘হাস্যকর’ মন্তব্য করে রিজভী বলেন, এই সরকার থাকবে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন হবে… প্রধান নির্বাচন কমিশনার সারা জাতির সঙ্গে মশকরা করেছেন।

পরপর তিনটি নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে বিএনপি নেতা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলে রেখে আওয়ামী লীগ গত ১৫ বছর দেশকে নরকপুরীতে ও জনগণের স্বাধীনতা কেড়ে নিয়েছে।

তার দাবি জনগণ ১৫ বছরের অত্যাচারের জবাব দিতে ঘুরে দাঁড়িয়েছে।

তফসিল প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির।

রাজনৈতিক সমঝোতার আগে তফসিল ঘোষণার প্রতিবাদে বুধবার বিকালে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে রওনা করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলটি বায়তুল মোকাররম থেকে বের হয়ে নাইটিঙ্গেল মোড় দিয়ে কাকরাইল হয়ে শান্তিনগরে চৌরাস্তায় গিয়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।

জাতীয় পার্টির দুই বক্তব্য : তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ।

বুধবার (১৬ নভেম্বর) রাতে বিবৃতিতে তিনি বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি আশা করেন, কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে।

তবে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তারা তিনশ আসনেই ভোট করার প্রস্তুতি নিয়ে রাখছেন। যদি তারা মনে করেন জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাহলেই ভোটে আসবেন। ভোটে অংশ নেওয়া বা না নেওয়ার এই সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই নেওয়া হবে।

‘অগ্নিপরীক্ষা’ আওয়ামী লীগ-বিএনপির, সমঝোতা কি হবে?

নির্বাচনের ‘প্রাতিষ্ঠানিক পদ্ধতির’ প্রশ্নে বিরোধ মেটাতে রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান সিইসি জানালেও তা হবে কি না, সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, যখন কারও আন্দোলনের দফা একটি হয়, তখন সংলাপের কিছু থাকে না, তখন লাগে গণঅভ্যুত্থান।

সেটা বিএনপি করতে পারেনি। এখন যেটা দেখার বিষয়, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে, না নির্বাচন থেকে দূরে থাকবে। যেহেতু, তার এক দফার আন্দোলন ব্যর্থ হয়েছে, সেহেতু অংশগ্রহণ করতে বাধ্য। অতএব, বিএনপির উচিত হবে নির্বাচনে আসা।

এবারের নির্বাচনকে বিএনপি ও আওয়ামী লীগ উভয়ের জন্য ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “বিএনপির জন্য অগ্নিপরীক্ষা হল-তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না বর্জন করবে, না প্রতিহত করতে যাবে।

সরকারের জন্য হল-এবারকার নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, জনগণের মতামতের প্রকাশ ঘটেছে- এটা যাতে ঘটে, তা নিশ্চিত করা হল সরকারের জন্য অগ্নিপরীক্ষা। কাজে, উভয়ের জন্য পরীক্ষার বিষয় আছে এখানে।

বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদের মনে হচ্ছে, ‘এই সংকট থাকবেই’।

অনেক বিরোধী দলের তফসিল প্রত্যাখ্যানের কথা তুলে ধরে তিনি বলেন, তার মানে তারা নির্বাচনে অংশ নিবে না। তাহলে ভাবতে হবে, তারা কোন পথে হাঁটতে চায়। তারা যদি নির্বাচনের পথে হাঁটতে না চায়, তাহলে তারা কী হরতাল-অবরোধের পথে হাঁটবে কি না। রাস্তাঘাটে সহিংসতা বাড়বে কি না, মানুষের রুজি-রোজগার ব্যাহত হবে কি না সেটা মানুষকে শঙ্কায় ফেলেছে।

তিনি বলেন, বর্তমান শাসক দলকে এটি মোকাবেলা করতে হবে। সহিংসতা হবে, বাস পোড়ানো হবে। হরতাল-অবরোধ হবে। এর ভেতরই নির্বাচন হবে। সেই নির্বাচনের ফলে কিছু জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে।

তবে সংলাপকে এখনও অসম্ভব মানছেন না জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ-জানিপপ এর চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ।

তিনি বলেন, এখনও সংলাপ হতে পারে। মনোনয়ন জমাদানের আগের দিন পর্যন্ত সংলাপ হতে পারে।

এই বিশ্লেষক বলেন, প্রধান নির্বাচন কমিশনার তার যে সন্দেহটা প্রকাশ করছিলেন, আকাঙ্খাগুলো ব্যক্ত করছিলেন, তার প্রতিফলন আছে তার ভাষণে। আবার সাংবিধানিক বাধ্যবাধকতা যে রয়েছে, না করেও উপায় নেই, সেটাও বলেছেন।

Views: 327

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

by admin
November 9, 2026
0
393

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু'পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।। আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল খেলাকে...

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

by admin
November 9, 2026
0
13

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি'র র‍্যালি ও সমাবেশ মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব...

*বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন*

*বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন*

by admin
November 9, 2026
0
4

*বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন* বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘মজিদ...

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

by admin
November 9, 2026
0
9

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি (টিপিএসবি)-এর কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান...

তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট !

তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট !

by admin
November 8, 2026
0
36

তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট ! রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবন আকন্ঠ দূর্নীতিতে...

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by admin
November 7, 2026
0
7

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রাজাপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।। November 9, 2026
  • রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ November 9, 2026
  • ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত! November 9, 2026
  • নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন November 9, 2026
  • বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ November 9, 2026
  • পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত November 9, 2026
  • *বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন* November 9, 2026
  • *গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত* November 9, 2026
  • ​শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ November 9, 2026
  • নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার November 9, 2026
  • ক্ষমতার কুশীলবদের পতন:ইরান যুদ্ধের মূল্য চুকাল আমেরিকার ট্রাম্প ও ইসরায়েলের নেতানিয়াহু November 9, 2026
  • বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা November 9, 2026
  • কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে November 8, 2026
  • বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার November 8, 2026
  • সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান November 8, 2026
  • যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা November 8, 2026
  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

      হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

      November 9, 2026
      রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

      রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

      November 9, 2026
      ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

      ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

      November 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d