Monday, November 9, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

‘মিধিলি’ প্রাণ কাড়ল ৭ জনের, বাড়িঘরের সঙ্গে আমনের ক্ষতি

admin by admin
November 18, 2023
in জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

 ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে প্রবল বৃষ্টিতে দেয়াল ধসে, গাছের ডাল ভেঙে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। উপকূলীয় বিভিন্ন জেলায় হাজারের বেশি কাঁচা ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে উঠতি আমন ফসলও ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর।

শুক্রবার (১৭ নভেম্বর) যেসব স্থানের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে তার মধ্যে বেশ কিছু এলাকায় বড় বড় গাছ ভেঙে ও উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে গাছ উপড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-নোয়াখালী-সিলেট তথা পূর্বাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা।

প্রতিকূল আবহাওয়ার কারণে উপকূলীয় অনেক জায়গা দুপুরের পর থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। ফলে বিকালে দেশের মোট চাহিদা অন্য দিনের তুলনায় অর্ধেকে নেমে আসে।

উপকূলের চরাঞ্চলসহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হওয়ায় মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। টানা বৃষ্টির মধ্যে সরকারি ছুটির দিনে রাস্তায় যানবাহন ও মানুষজনের আনাগোনা ছিল একেবারেই কম।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গত ১৪ নভেম্বর একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার পর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সেই ঘূর্ণিবায়ুর চক্র ১৫ নভেম্বর নিম্নচাপে পরিণত হয়। তারপর বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার পথে বৃহস্পতিবার পরিণত হয় গভীর নিম্নচাপে। পরে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়।

ওই অবস্থায় মোংলা ও পায়রা বন্দরকে সাত নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ছয় নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়। শুক্রবার বেলা ১টার দিকে ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’।

পরের দুই ঘণ্টায় বৃষ্টি ঝরাতে ঝরাতে বেলা ৩টার দিকে তা পুরোপুরি স্থলভাগে উঠে আসলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবারের ঘূর্ণিঝড় মিধিলি-তে।

আবহাওয়াবিদরা গত দু’দিন ধরেই বলে আসছিলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি অপেক্ষাকৃত দুর্বল এবং খুব বেশি ক্ষয়ক্ষতির শঙ্কা নেই।

 

ঘূর্ণিঝড়টি বৃষ্টি ঝরিয়ে দুর্বল হওয়ার পর বিপৎসংকেত নামিয়ে তিন নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।

এর মধ্যেই বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে প্রবল বর্ষণে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার পানিরছড়া এলাকায় বসতঘরের মাটির দেয়াল চাপায় এক পরিবারের চারজন নিহত হন।

তারা হলেন- ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পানিরছড়ার ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)।

দমকা হাওয়ায় গাছের ঢাল ভেঙে বিকালে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নের আব্দুল ওহাব (৭২) এবং মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের শিশু সিদরাতুল মুনতাহা আরিয়া (৪) মারা গেছেন।

এ ছাড়া টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের গেইটের সামনে গাছের ডাল ভেঙে ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৪০) মারা গেছেন। তিনি উপজেলার মিরিকপুর গ্রামের কুসুম মিয়ার ছেলে।

ঝড় এগিয়ে আসায় উপকূলীয় জেলায় জেলায় মাইকিং করা হচ্ছিল সকাল থেকে। আবহাওয়া অফিস বিপদ সংকেত ঘোষণা করার পর ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে ২৫ হাজারের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোতে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছিল আগেই। কিন্তু বরগুনার অন্তত ২০টি ট্রলার ঝড় শুরুর আগে ঘাটে ফেরেনি। সেসব নৌযানে ছিলেন তিন শতাধিক জেলে।

নোয়াখালী: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে নোয়াখালীর বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে ঘরবাড়ির ক্ষতি হয়েছে; যানচলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ঝড়ে বৈদ্যুতিক তার ছিড়ে বিচ্ছিন্ন রয়েছে সংযোগ।

নোয়াখালীর জেলা ত্রাণ ও পুনর্বসান কর্মকর্তা মো. জাহিদ হাসান খান রাতে সাংবাদিকদের বলেন, জেলার ৩৪টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ২২১টি বাড়িঘর আর অংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৯১৩টি। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছয় হাজার ৭৬০ জন।

দ্বীপ উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাটের বিভিন্ন এলাকায় শতাধিক গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। অনেক স্থানে ঘরবাড়িও ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া হেলে পড়েছে পাকা ধান।

হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসেদ সবুজ বলেন, প্রায় ২০ শতাংশ আমন ধান হেলে পড়েছে। শীতকালীন সবজিরও ক্ষতি হতে পারে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানতে সময় লাগবে।

 

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, প্রচুর বাতাস হচ্ছে। কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না। বাতাস কমলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দমকা বাতাসে বৈদ্যুতিক তারে গাছের ডাল পড়ে বরিশাল নগরীর অর্ধেক এলাকা বিদ্যুতবিহীন হয়ে পড়ে।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, তার অধীনে ১৬ ফিডারের মাধ্যমে ৬৫ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হয়। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ৪০ ভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাকি গ্রহকদের বিদ্যুৎ সরবরাহে কাজ চলছে।

বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম জানান, তার ফিডারে ৬৪ হাজার গ্রাহক আছেন। এর মধ্যে সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ ৭০ ভাগ গ্রাহকের বিদ্যুৎ চালু করা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক বশির আহমেদ জানান, বিকাল ৩টা পর্যন্ত বরিশালে ২১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, কেডিসি রোড, অক্সফোর্ড মিশন রোড, কালুশাহ সড়ক, বগুড়া রোড, ফকিরবাড়ি রোড, মল্লিক রোড, বাংলাদেশ ব্যাংক গলি, শ্রীনাথ চ্যাটার্জি লেনের বাসিন্দা পানিবন্দি অবস্থায় আছে।

পটুয়াখালী: ঘূর্ণিঝড় মি‌ধি‌লির প্রভাবে পটুয়াখালীতে আমন ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে যাওয়ার পাশাপাশি বেশকিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ ব‌লেন, ঝড়ে জেলায় মোট ১৩৩টি ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে দশমিনা উপজেলায় ৭৫টি, রাঙ্গাবালী ২৬টি, মির্জাগঞ্জে ১৯টি, দুমকিতে ৯টি, কলাপাড়ায় দুটি, বাউফল ও সদর উপজেলা একটি করে ঘর রয়েছে।

পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, বৃ‌ষ্টি আর দমকা হাওয়ায় ধানসহ কৃ‌ষির বেশ ক্ষ‌তি হ‌য়ে‌ছে। ক্ষয়ক্ষ‌তির তালিকা প্রস্তুত করা হ‌চ্ছে।

এবার পটুয়াখালীতে এক লাখ ৯১ হাজার ১১৯ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে; এর মধ্যে ৫ ভাগ পাকা ও ২০ ভাগ আধাপাকা অবস্থায় আছে। এ ছাড়া ৭৫ ভাগ ধানে ফুল আসছে। ঝড় হাওয়ায় ধানে চিটা হওয়ার সম্ভাবনা রয়েছে।

পিরোজপুর: তীব্র হাওয়ার দাপটে ও অতি বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের। প্রবল ঝড়ো বাতাসে পানিতে শুয়ে পড়েছে ধানসহ এবং সদ্য শিষ বেরোনো আমন ধানের গাছ। এতে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন চাষী ও কৃষকরা।

অবিরাম বৃষ্টি ও বাতাস হলে পানি জমে রবিশস্যেরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তাদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম সিকদার জানান, মিধিলি ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টি হয়েছে তাতে আমন ধানের তেমন ক্ষতি হবার কথা নয়। তবে বাতাসের কারণে যদি ধান গাছ নুয়ে যায় এবং পানি আটকে থাকে তাহলে আমন ধানের ব্যাপক ক্ষতি হতে পারে।

ঝালকাঠি: ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার সকাল থেকে লাগাতর বৃষ্টিতে মানুষের চলাচল কমে যাওয়ায় শহরের রাস্তা-ঘাটগুলিও অনেকটা ফাঁকা হয়ে পড়ে। বিভিন্ন স্থানে গাছ-পালা উপড়ে পড়ে। সে জন্য সকাল থেকেই জেলা শহর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঝালকাঠি বিদ্যুৎ বিভাগের লাইনম্যান খোকন হোসেন বলেন, বেশ কিছু স্থানে বিদ্যুতের লাইনে গাছের ডাল ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় তারও ছিড়ে গেছে। ডালপালা অপসারণ করে সংযোগ যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ সচল করতে কাজ চলছে।

বাগেরহাট: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বাগেরহাটে পল্লী বিদ্যুতের ২৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এসব গ্রাহকদের সংযোগ দিতে মাঠে কাজ করছে কর্তৃপক্ষ।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) সুশান্ত রায় রাতে বলেন সকালে জেলার প্রায় সাড়ে তিন লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ঝড়ো হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের তারের উপরে গাছ ও গাছের ডালপালা পড়ে তার ছিড়ে যায়। ঝড় থেমে যাওয়ার পর পল্লী বিদ্যুৎ সমিতি মাঠে নেমে তারের উপর পড়ে থাকা গাছ ও ডালপালা অপসারণ করে এবং ছিড়ে যাওয়া তার মেরামত কাজ শুরু করে।

শুক্রবার রাত ৯টা পর্যন্ত সোয়া তিন লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। এখনো ২৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে আছে। শনিবার দুপুর নাগাদ এসব গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হবে বলে আশা করছেন এই কর্মকর্তা।

Views: 291

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

by admin
November 9, 2026
0
364

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু'পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।। আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল খেলাকে...

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

by admin
November 9, 2026
0
13

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি'র র‍্যালি ও সমাবেশ মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব...

*বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন*

*বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন*

by admin
November 9, 2026
0
4

*বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন* বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘মজিদ...

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

by admin
November 9, 2026
0
9

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি (টিপিএসবি)-এর কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান...

তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট !

তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট !

by admin
November 8, 2026
0
36

তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট ! রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবন আকন্ঠ দূর্নীতিতে...

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by admin
November 7, 2026
0
7

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রাজাপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।। November 9, 2026
  • রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ November 9, 2026
  • ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত! November 9, 2026
  • নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন November 9, 2026
  • বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ November 9, 2026
  • পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত November 9, 2026
  • *বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন* November 9, 2026
  • *গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত* November 9, 2026
  • ​শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ November 9, 2026
  • নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার November 9, 2026
  • ক্ষমতার কুশীলবদের পতন:ইরান যুদ্ধের মূল্য চুকাল আমেরিকার ট্রাম্প ও ইসরায়েলের নেতানিয়াহু November 9, 2026
  • বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা November 9, 2026
  • কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে November 8, 2026
  • বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার November 8, 2026
  • সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান November 8, 2026
  • যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা November 8, 2026
  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

      হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।

      November 9, 2026
      রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

      রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

      November 9, 2026
      ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

      ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

      November 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d