রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একসাথে একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বাস সম্পূর্ণ এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৫টা ২৬ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ের তালতলায় অগ্রণী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয়া হয়।








